বাংলাদেশের জামায়াতে নেতার কীর্তি, ছাত্রের মাকে যৌন সঙ্গমের প্রস্তাব

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জামায়াতে নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ছাত্রের মাকে ফোনে যৌন সঙ্গমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংগঠনটি।

 ঝালকাঠির নলছিটি জেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহর। তাঁর বিরুদ্ধে ভুয়ো পরিচয় ব্যবহার করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ধরনের কাজ করেছেন জানতে পেরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত। তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, নুরুল্লাহ তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর জেলার কৃষ্ণকাঠি এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। কয়েকদিন আগে এক অপরিচিত মহিলার সঙ্গে তার আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। তারপরে ওই মাদ্রাসার এক ছাত্রের মাকে ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছাত্রের পরিবার নুরুল্লাহের ওপরে চড়াও হয়।  অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে জামায়াত। সেখানে মহিলাকে কুপ্রস্তাব, নৈতিক অসঙ্গতি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রমাণ করা হয়। এরপরেই তাকে রানাপাশা ইউনিয়নের জামায়াত সভাপতির পদ থেকে সরানো হয়েছে।

এই বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি জানিয়েছেন, জামায়াতে ইসলামি অনৈতিক কাজ ও বিশৃঙ্খলতা বরদাস্ত করবে না। শৃঙ্খলাভঙ্গের কারণে লুরুল্লাহকে বরাখাস্ত করা হয়েছে। এই ঘটনা থেকে জামায়াত স্পষ্ট জানাতে চাইছে, কোনও ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়