৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় গ্রেফতার জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট

Share:

নিজস্ব প্রতিনধি:  গ্রেফতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট। ৩০ কোটি টাকার জালিয়াতির মামলায় রাজস্থান পুলিশ এবং মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে চলচ্চিত্র নির্মাতাকে গ্রেফতার করেছে। পরিচালককে মুম্বইয়ের ইয়ারি রোড এলাকায় তার শ্যালকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সাত দিন আগে উদয়পুর পুলিশ চলচ্চিত্র পরিচালক, তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট এবং আরও ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছি। সেই লুকআউট নোটিস জারির পর এবার পরিচালককে গ্রেফতার করা হলো। সূত্রের খবর, রাজস্থান পুলিশ তাঁকে উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে। লুকআউট নোটিস অনুযায়ী সমস্ত অভিযুক্তকে ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়েছিল। পাশাপাশি পুলিশের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কেন এই গ্রেফতারি?

রাজস্থানের উদয়পুরের ভূপালপুরা থানায় দায়ের করা এফআইআর অনুসারে, ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ড. অজয় মুরদিয়া অভিযোগ করেছেন যে, বিক্রম ভাট এবং তার দল তাঁকে একটি চলচ্চিত্র প্রকল্পে ৩০ কোটি টাকারও বেশি বিনিয়োগের জন্য প্রলোভন দেখিয়েছিলেন। পরিচালকের টিম তাঁকে আশ্বাস দিয়েছিল যে ছবিটি ২০০ কোটি টাকা পর্যন্ত লাভ করবে। ছবিটি ডঃ মুরদিয়ার প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করার কথা ছিল। এই উদ্দেশ্যে তিনি যোগাযোগ করেন দিনেশ কাটারিয়ার সঙ্গে । কাটারিয়ার পরামর্শে ড. অজয় মুরদিয়া ২০২৪ সালের ২৫ এপ্রিল বিক্রম ভাটের সঙ্গে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে দেখা করেন। অভিযোগ সেই সময়ে বিক্রম ভাট জানয়েছিলেন ছবি নির্মাণের সমস্ত দায়িত্ব তিনি নেবেন। সেখানেই টাকা পাঠানোর দাবি করেন। সেই দাবি মানা হয়নি।

আরও পড়ুন: সমস্ত সম্পর্কের ইতি? ইন্সটাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করলেন স্মৃতি-পলাশ

পুলিশের দেওয়া তথ্য অনুসারে প্রতারিত হওয়ার পর ড. অজয় মুরদিয়া বিক্রম ভাট, তাঁর স্ত্রী, তাঁদের মেয়ে কৃষ্ণা, দিনেশ কাটারিয়া, মহবুব আনসারি, মুদিত বুটাটন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এবং অশোক দুবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, বিক্রম ভাট একজন জনপ্রিয় হরর সিনেমার পরিচালক। তিনি ‘রাজ’, ‘১৯২০’, এবং ‘হন্টেড’-এর মতো একাধিক জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি ‘হন্টেড: ঘোস্টস অব দ্য পাস্ট’এর প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন হরর ছবি আসার আগেইও বিপদ বাড়ল পরিচালকের।

 

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক