৯টি ছক্কা, ১১৪ রান! টি-টোয়েন্টি অভিষেকে বিধ্বংসী মেজাজে এই ভারতীয় ক্রিকেটার, নাম তুললেন রেকর্ড বুকে

Share:

নিজস্ব প্রতিনধি: চলছে সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৫-২৬ এর গ্রুপ-পর্বের ম্যাচ। টি-টোয়েন্টি অভিষেকেই ঝড় তুললেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অমিত পাসি। সোমবার (৮ ডিসেম্বর) হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে সার্ভিসেসের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বরোদরার হয়ে খেলতে নেমে  তাঁর টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় মাত্র ৫৫ বলে ১১৪ রান করেন। ১০টি চার এবং নয়টি ছক্কা মারেন তিনি।

অমিত পাসি পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডের সমতুল্য হয়ে উঠেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের বিলাল আসিফের রেকর্ডের সমতুল্য জায়গায় রয়েছেন, যিনি ২০১৫ সালের মে মাসে ফয়সালাবাদে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪৮ বলে ১১৪ রান করেছিলেন।

অমিত পাসি পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডের সমতুল্য হয়ে উঠেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের বিলাল আসিফের রেকর্ডের সমতুল্য জায়গায় রয়েছেন, যিনি ২০১৫ সালের মে মাসে ফয়সালাবাদে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪৮ বলে ১১৪ রান করেছিলেন। জবাবে সার্ভিসেস ৮ উইকেটে মাত্র ২০৭ রান করতে পারে।

টি-টোয়েন্টি অভিষেকে ভারতীয়দের শততম ইনিংস

অমিত পাসি – বরোদা বনাম সার্ভিসেসের হয়ে ১১৪ রান (২০২৫ )

শিবম ভাম্ব্রি –  চণ্ডীগড় বনাম হিমাচল প্রদেশের হয়ে ১০৬ রান ( ২০১৯)

অক্ষত রেড্ডি – হায়দ্রাবাদ বনাম মুম্বাইয়ের হয়ে ১০৫ রান (২০১০ )

পাসি একাই বরোদাকে ২০ ওভারে ৫ উইকেটে ২২০ রান তুলতে সাহায্য করেছিলেন। মাত্র ৪৪ বলে  ছক্কা মেরে তাঁর শতরান পূর্ণ করেন। তিনি ২৪ বলে তার অর্ধশতরান পূরণ করেন। এই ম্যাচে তিনি দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন, মিডল অর্ডার ব্যাটসম্যান শিবালিক শর্মার সঙ্গে তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি ও মাত্র ৩২ বলে অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কির সঙ্গে ৭৫ রানের জুটি। এক্ষেত্রে বলা ভালো অমিত পাসি হলেন হার্দিক পাণ্ডের সতীর্থ।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল