টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার চুক্তি ভাঙতে চলেছে JioHotstar, কপালে ভাঁজ ICC-র

এ সবের মধ্যেই এবার অন্য একটি কারণে বিপাকে পড়ল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। বিশ্বকাপ ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় হবে, এখন সেটাই ভাবাচ্ছে কর্তৃপক্ষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। এই মূহুর্তে দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। নতুন কম্বিনেশন খোঁজার জন্যে প্রস্তুতি সারছে দলগুলি। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে কারা জায়গা পাবেন, তা নিয়েও চলছে বিস্তর চর্চা। এ সবের মধ্যেই এবার অন্য একটি কারণে বিপাকে পড়ল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। বিশ্বকাপ ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় হবে, এখন সেটাই ভাবাচ্ছে কর্তৃপক্ষকে।

সম্ভবত, বিশ্বকাপের আগেই ICC-এর সঙ্গে সমস্ত চুক্তি ছিন্ন করতে পারে JioHotstar। কিন্তু ICC-এর সঙ্গে তিনবছর চুক্তিবদ্ধ ছিল এই সংস্থা, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু মাঝপথেই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে JioHotstar। তাই নতুন মিডিয়া পার্টনার খোঁজাই এখন বড় চ্যালেঞ্জ ICC-র কাছে। তা না হলে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার নিয়ে চাপে পড়তে পারে ICC। কিন্তু কেন ICC-র সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছে জিওহটস্টার? জানা গিয়েছে, ICC-র বিপুল চাহিদা মেটাতে না পারছে না JioHotstar। একাধিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যার ফলে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি। সেই কারণেই নাকি ICC-র সঙ্গে চার বছরের চুক্তি ভাঙতে চাইছে JioHotstar। ইতিমধ্যেই তারা ICC-কে বিষয়টি জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য, এই চার বছরের চুক্তিতে জিওহটস্টার থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার চেয়েছিল ICC। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭০৩৪ কোটি টাকার সমান। কিন্তু ২০২৩-২০২৪ মরশুমে সংস্থাটি ১২৩১৯ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিল। এর পরের মরশুমে সেটা বেড়ে ২৫৭৬০ কোটি টাকায় দাঁড়ায়। যার ফলে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে JioHotstar এর। সেই কারণেই তাঁরা ICC-র চুক্তি ভাঙতে চাইছে। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড়সড় চাপের মুখে পড়তে হল আইসিসি-কে। ইতিমধ্যেই ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত মিডিয়া স্বত্ব বিক্রির জন্য নেটফ্লিক্স, সোনি স্পোর্টস নেটওয়ার্ক, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ICC। কিন্তু জানা গিয়েছে, ICC-র বিপুল চাহিদার কারণে আগ্রহ দেখায়নি কোনও সংস্থা।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!