আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একদিনের সিরিজ জেতার পরেই শাস্তির মুখে বিরাট-রোহিতরা, কোন অপরাধে?

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। বিরাট ও রোহিতের দাপটে প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত। তবে দ্বিতীয় ম্যাচে বিরাটের অসাধারণ পারফরম্যান্স থাকা সত্ত্বেও প্রোটিয়াদের কাছে ৪ উইকেটে হেরে যায় ভারত। কিন্তু তিন ম্যাচের সিরিজের শেষে জয়ী হয় কেএল রাহুলের নেতৃত্বে ভারত। সিরিজের প্রথম ম্যাচটি রাঁচিতে হয়েছিল, যেখানে ভারতীয় দল ১৭ রানে জিতেছিল। এরপর, কেএল রাহুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ODI সিরিজে ভারতের অনেক খেলোয়াড় নতুন রেকর্ড গড়েছেন। কিন্তু এখন ভারতের জন্যে খারাপ খবর! কারণ ওডিআই সিরিজে জয়ের পর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) রোষের মুখে পড়েছে ভারতীয় দল।

ভারতীয় দলকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারণ ‘স্লো ওভার রেট’। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ধীর ওভার রেটের কারণে টিম ইন্ডিয়াকে এই শাস্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বল করায় এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারিদের সদস্য রিচি রিচার্ডসন টিম ইন্ডিয়াকে এই শাস্তি দিয়েছেন। আইসিসির আচরণবিধির ধারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটি সবসময়ই ওভার-রেট লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত ‘স্লো ওভার রেট’-এর নিয়ম কী? নিয়মে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার শেষ করতে হবে। আর তা লঙ্ঘন করলে খেলোয়াড়দের প্রতি ওভারে ৫ শতাংশ জরিমানা করা হবে। যেহেতু ভারত দুই ওভার কম বল করেছে, তাই তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ঘটনায় অধিনায়ক কেএল রাহুল তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন।

রায়পুর ওয়ানডেতে, বিরাট কোহলি (১০২) এবং ঋতুরাজ গায়কোয়াড় (১০৫) এর দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারত ৫ উইকেটে ৩৫৮ রান সংগ্রহ করলেও হেরে যায়। এইডেন মার্করামের (১১০) দুর্দান্ত ইনিংসের কারণে দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ম্যাচটি জিতে নেয়।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ