বাংলা-ত্রিপুরায় জঙ্গি ঢোকানোর পরিকল্পনা, চট্টগ্রাম ও সুন্দরবনে পাক নৌবাহিনীর শীর্ষ কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের মাটিকে ভারতে নাশকতা চালানোর জন্য পুরোদমে ব্যবহার শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। মুক্তিযুদ্ধ বিরোধী মোল্লা ইউনূসের ইন্ধনে ফের একাধিক পাক জঙ্গি শিবির খোলা হয়েছে। সেই সঙ্গে ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন পাক সেনার শীর্ষ কর্তারা। আর তাতেই ঘুম উবেছে ভারতীয় গোয়েন্দাদের। ইউনূস সরকারের ইন্ধনে পূর্ব সীমান্ত দিয়ে ভারতে নাশকতা চালানোর উদ্দেশ্য নিয়েই পাক সেনার শীর্ষ কর্তারা লাগাতার বাংলাদেশ সফর করছেন বলে মনে করছেন তাঁরা।

পাক নৌসেনা প্রধানের ঢাকা সফরের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন পাক নৌবাহিনীর শীর্ষ কর্তা কমোডর জিয়া-উর-রহমান। যিনি পাক নৌসেনার নেভাল আকাদেমির কমান্ড্যান্ট পদে রয়েছেন। গত শনিবার এমিরেটাস এয়ারলাইন্সের (উড়ান নম্বর-ইকে ৫৮২) বিমানে সকাল আটটা বেজে ২০ মিনিটে ঢাকায় নেমেছেন তিনি। সঙ্গে রয়েছেন পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ড্যার নোমান ইসলাম ও আরও দুই আধিকারিক। ওই দিনই পশ্চিমবঙ্গ লাগোয়া সুন্দরবন ঘুরে দেখেন তাঁরা। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর চোখ এড়িয়ে কিভাবে জলপথে জঙ্গি ঢোকানো যায়, তার ছক কষতেই ওই সফর। পরের দিন গিয়েছিলেন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে। সেখানে চলা বেশ কয়েকটি পাক মদতপুষ্ট জঙ্গি শিবির পরিদর্শন করেন। তাদের বিশেষ নির্দেশনা দেন। দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি জঙ্গি লঞ্চপ্যাড তৈরির কাজ চলছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে যেভাবে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে, সেই ভাবেই চট্টগ্রামের পাহাড়ি এলাকা দিয়েও জঙ্গি ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে বলে মনে করছেন ভারতের গোয়েন্দারা। আজ সোমবারই (৮ ডিসেম্বর) পাকিস্তানে ফিরে যাচ্ছেন কমোডর জিয়া-উর-রহমান ও তাঁর সঙ্গীরা।

উল্লেখ্য, নভেম্বরের ৮ থেকে ১২ তারিক বাংলাদেশে ঘাঁটি গেড়েছিলেন পাক নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ। ওই সময়েই চট্টগ্রামে এসেছিল পাকিস্তানি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। স্বাধীনতার ৫৪ বছর পর কোনও পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করেছিল। পাক নৌবাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের কয়েকদিনের মধ্যেই পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এক উচ্চপদস্থ দল। ওই দলে ছিলেন চট্টগ্রাম এরিয়ার নেভি কমান্ড্যার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান, কমোডার মোহাম্মদ আব্দুল কাদির, কমান্ড্যার এস এম এলমি আজম ও ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়র আলম।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়