ভয়ংকর কাণ্ড! ২০১৮ সালে অস্ট্রেলিয়ান মহিলাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত নার্স

কুইন্সল্যান্ডে একজন অস্ট্রেলিয়ান মহিলাকে হত্যার সাত বছর পর দোষী সাব্যস্ত হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত। যিনি হাসপাতালের একজন নার্স ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুইন্সল্যান্ডে একজন অস্ট্রেলিয়ান মহিলাকে হত্যার সাত বছর পর দোষী সাব্যস্ত হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত। যিনি হাসপাতালের একজন পুরুষ নার্স ছিলেন। হত্যার পর কুইন্সল্যান্ডের একটি নির্জন সমুদ্র সৈকতে মহিলাকে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ওই ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। জানা যায়, ২০১৮ সালের ২২ অক্টোবর কেয়ার্নসের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ওয়াঙ্গেটি সমুদ্র সৈকতে বালির টিলার বিভক্ত অংশে ওই অস্ট্রেলিয়ান মহিলাটিকে (তোয়া কর্ডিংলি) মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মুখটি শুধুমাত্র বের করা ছিল এবং তাঁর দেহের অর্ধেক অংশ বালির মধ্যে পোঁতা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ওই মহিলাকে খুন করছেন রাজবিন্দর সিংহ, নামক এক ব্যক্তি। যিনি ঘটনার দিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগে সমুদ্রেসৈকতে চলে গিয়েছিলেন। সঙ্গে কিছু ফল এবং একটি ধারালো ছুরি নিয়ে গিয়েছিলেন।

তখন কর্ডিংলি তাঁর কুকুরকে সমুদ্র সৈকতে হাঁটাতে নিয়ে গিয়েছিলেন। আর কর্ডিংলির কুকুর যখন অভিযুক্ত রাজবিন্দরকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে, তখন তিনি স্বাভাবিকভাবেই রেগে যান। এরপর দুজনের মধ্যে তীব্র তর্ক বিতর্ক হয়। তখন তিনি ক্ষুব্ধ হয়ে কর্ডিংলিকে ছুরিকাঘাত করেন এবং তাঁর মৃতদেহটি বালিতে পুঁতে দেন। তাঁর পোষ্য কুকুরটিকেও একটি গাছের সঙ্গে বেঁধে সেখান থেকে পালান। এরপর আইনি চোখে ফাঁকি দিয়ে রাজবিন্দর সিংহ অস্ট্রেলিয়া থেকেও পালিয়ে যান। যেখানে তাঁর চাকরি, স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। তিনি তাঁর পরিবারকে বলে যান যে, তাঁর দাদা অসুস্থ। তাই তাঁকে দেশে ফিরতে হবে। এভাবে প্রায় চার বছর ধরে পলাতক ছিলেন রাজবিন্দর। এমনকী তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখেননি। যদিও ওই মহিলাকে হত্যার তিন সপ্তাহের মধ্যে পুলিশের সন্দেহ শুরু হয় অভিযুক্তের বিরুদ্ধে। কারণ তাঁর গাড়ির অবস্থানের সঙ্গে কর্ডিংলির মোবাইল ফোনের অবস্থান মিলে গিয়েছিল।

এরপর কুইন্সল্যান্ড পুলিশ পলাতক সিংহের তথ্যের জন্য ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ঘোষণা করেন। অবশেষে ২০২২ সালের নভেম্বরে, দিল্লি পুলিশের বিশেষ সেল রাজবিন্দরকে দিল্লির একটি গুরুদ্বার থেকে গ্রেফতার করে। এবং ২০২৩ সালে তাঁকে ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্রত্যর্পণ করা হয়। তবে কিছু নথিপত্র পেতে বিলম্বের কারণে এই মামলার বিচার দেরিতে শুরু হয়েছে। এমনকী, পক্ষপাতিত্ব এবং অনুপযুক্ত আচরণের অভিযোগের পরে একজন বিচারককে অপসারণও করা হয়েছিল। এরপর আদালত বাকি বিচারপতিদের নিরপেক্ষভাবে বিচার চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। অবশেষে ২০২৪ সাল থেকে চলা বিচার মামলায় গতকাল রায় ঘোষণা করে আদালত। রাজবিন্দরকে দোষী সাব্যস্ত করে। তবে সুপ্রিম কোর্টের বিচারক যখন মামলাটির রায় ঘোষণা করেন, তখন কর্ডিংলির বাবা অভিযুক্ত রাজবিন্দরকে অভিশাপ দেন। কিন্তু তিনি আদালতে শান্ত ছিলেন।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার