‘পরের বার আরও কঠোর জবাব দেওয়া হবে’, ফের দিল্লিকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মুনিরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভবিষ্যতে ভারতীয় সেনা যদি পাকিস্তানের মাটিতে হামলা চালায় তাহলে ‘অপারেশন সিঁদুরের’ সময়ের চেয়েও আরও কঠোর জবাব দেওয়া হবে। আজ সোমবার (৮ ডিসেম্বর) এমনই হুমকি দিয়েছেন পাকিস্তান সেনার সর্বাধিনায়ক আসিম মুনির। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভারতের বর্তমান সরকার যেন এটা না ভাবে হামলা চালালে আমরা হাত গুটিয়ে থাকব। ভবিষ্যতে হামলা হলে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং তীব্র হবে।’

গত ২৬ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ওই হামলার বদলা নিতে ৭ মে মধ্যরাতে অতর্কিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই সামরিক অভিযানে দুই কুখ্যাত জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদ ও লস্কর-ই-তৈয়বার শতাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাল্টা ভারতের মাটিতে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালায় পাক সেনা। তবে তা সফল হয়নি। ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি সেনার হামলা ভেস্তে দেয়।

সম্প্রতি পাকিস্তানের তিন বাহিনীর (সেনা, বিমান ও নৌ) সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) হিসাবে দায়িত্ব নিয়েছেন স্বঘোষিত ফিল্ড মার্শাল আসিম মুনির। এদিন রাওয়ালপিন্ডিতে নব-প্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনী সদর দফতর (ডিএইচকিউ) সম্পর্কে তিনি বলেন, ‘ক্রমবর্ধমান এবং পরিবর্তিত হুমকির পরিপ্রেক্ষিতে, এটি করা প্রয়োজন। প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর প্রতিষ্ঠা এই পরিবর্তনের দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর তিনটি বাহিনীর কার্যক্রমকে আরও জোরালো করবে।’

ইদানিং সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে দুই পড়শি দেশ পাকিস্তান ও আফগানিস্তান। দু’পক্ষের একাধিক সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এদিন ওই সঙ্ঘাতের প্রসঙ্গ তুলে আফগানের তালিবান সরকারকে সতর্ক করে দিয়ে তিনি পাক সেনার সর্বাধিনায়ক বলেন, ‘পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কাউকেই দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ হতে বা এর সংকল্প পরীক্ষা করার অনুমতি দেওয়া হবে না।’

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল