৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না রাজশাহীতে ৪০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: টানা ৩২ ঘন্টা ধরে লড়াই চালানোর পরে ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলান্সে চাপিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, বেঁচে নেই সাজিদ।

গতকাল বুধবার দুপুর একটা নাগাদ রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা দুই বছরের শিশু সাজিদ খেলতে খেলতে একটি গভীর কুয়োয় পড়ে যায়। প্রায় ৩৫ ফুট গভীর কুয়োয় সিশুর পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের কর্মীরা। বেলা আড়াইটা থেকে শিশুটিকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কিন্তু কুয়োর মুখ সরু হওয়ায় দমকল কর্মীরা পৌঁছতে পারছিলেন না।

ফলে শিশুটিকে উদ্ধারের জন্য বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই কুয়োর পাশে সমান্তরাল আরেকটি গর্ত খননের কাজ শুরু করেন দমকল কর্মীরা। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভিতরে বিশেষ পাইপের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। প্রথমে ৩৫ ফুট গর্ত খোঁড়া হয়েছিল। তাতে শিশুটির কাজে যাওয়া যায়নি। শেষ পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া হয়। আটকে পড়া শিশু সাজিদের বাবা-মা ছাড়াও পড়শিরা উদ্বিগ্ন মুখেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকেন। অবশেষে টানা ৩২ ঘন্টা অভিযানের পরে রাত নয়টা নাগাদ ৪০ ফুট গভীর থেকে সাজিদের অচেতন দেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে তাদের অক্লান্ত পরিশ্রম বিফলে গিয়েছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের