ঢাকায় ভোট প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূল পাণ্ডা

ঢাকায় ভোট প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঢাকায় ভোট প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূল পাণ্ডা ছিলেন। জানা গিয়েছে, কয়েকজন তাঁকে দুষ্কৃতী গুলিতে ঝাঁঝরা করার পর ঘটনা স্থল থেকে পালিয়েছেন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা চলে, পাপের শাস্তি পেলেন তিনি।

গতবছর জুলাই-অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ। সরকার বিরোধী আন্দোলনে নামে তরুণ সমাজ। চাপে পড়ে পদত্যাগ করে পালন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালানোর পরেই তাঁর ধানমন্ডির বাড়িতে লুটপাট চালানো হয়। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি, বাড়িঘর। শেখ হাসিনার ঘর থেকেও দামি জিনিসপত্র লুট করা হয়। সেই সময় তরুণ সমাজকে অপরাধ মূলক এই ধরনের কার্যকলাপ করতে উৎসাহ দিয়ে ছিলেন হাদি। তিনিই এখন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর হাদি নির্বাচনী প্রচারে যান। তখনই রাজধানী ঢাকার কাছে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শুক্রবার বেলা ২টা ২৫ মিনিট নাগাদ একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালায়।

এই বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউতে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটির তীব্র নিন্দা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারি। তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, হাদির মতো তাঁদেরও জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তাঁদেরকেও মেরে ফেলা হতে পারে। তবে শরীরের শেষবিন্দু পর্যন্ত তারা লড়াই চালিয়েই যাবেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছেন এবং এলাকা পরিদর্শন করছেন। দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তদন্ত শুরু করেছেন। 

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি