গাজায় ইজরায়েলি হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ

এবার হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে বলে দাবি করল ইজরায়েলি সামরিক বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে বলে দাবি করল ইজরায়েলি সামরিক বাহিনী। শনিবার (১৩ ডিসেম্বর) গাজা সিটিতে ইজরায়েলের বিধ্বংসী হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর তাঁদের মধ্যেই হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ রয়েছেন বলে দাবি ইজরায়েলি সেনাবাহিনীর। কিন্তু হামাস বিবৃতি তে রায়েদ সাদ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

হামাস জানিয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক যানবাহনে হামলা চালানো হয়েছে। গত অক্টোবরে ইজরায়েল-হামাসে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সুতরাং হামাস এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি করেছে। অন্যদিকে ইজরায়েলি সেনা বাহিনী টেলিগ্রামে একটি পোস্টে দাবি করেছে যে, ‘হামলার সময় রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছিলেন। যা গাজায় দুই বছরের বেশি সময় ধরে ইজরায়েলের চালানো হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকী ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার চালানোর অন্যতম পরিকল্পনাকারী ছিলেন হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ। তাই আমরা নিশ্চিত শনিবারের হামলায় রায়েদ সাদের মৃত্যু হয়েছে। যদি তাঁর মৃত্যু নিশ্চিত হয়, তবে এটি অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে হামাসের কোনও শীর্ষ নেতাকে লক্ষ্য করে উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড হবে।’

অবশ্য একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এক ইজরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন,’ আমাদের সম্প্রতি রায়েদ সাদকে লক্ষ্য করেই হামলা চালিয়েছি। সাদ ছিলেন হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান। হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন তিনি। ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরের অবস্থানে ছিলেন সাদ।এছাড়াও রায়েদ সাদ একসময় হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন।’ প্রসঙ্গত, শনিবার গাজার পশ্চিমাঞ্চলের নাবুলসি মোড়ে একটি যানবাহনে ড্রোন হামলা চালায় ইজরায়েল, যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ জন মারা গিয়েছেন ২৫ জন আহত হয়েছেন। যার মধ্যে ছিলেন হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ। কিন্তু এই bishoye এখনও কিছু জানায় নি হামাস।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল