‘সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব’, হুঙ্কার মোল্লা ইউনূসের পোষ্যপুত্র হাসনাতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর রাখঢাক নয়, এবার প্রকাশ্যেই ভারত থেকে সেভেন সিস্টার্স (উত্তর-পূর্বের সাত রাজ্য) বিচ্ছিন্ন করার হুমকি দিলেন হিযবুত জঙ্গি তথা পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। যিনি গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে বঙ্গভবনে লুটপাটের নেতৃত্ব দিয়েছিলেন। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্র হিসাবে পরিচিত হাসনাতের হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘উত্তর-পূর্ব ভারতে নতুন করে জঙ্গি কাজকর্ম শুরু করার যে পরিকল্পনা নিয়েছেন মোল্লা ইউনূস, তা ফাঁস করে দিয়েছেন তার পোষ্যপুত্র।

সম্প্রতি তোলাবাজি বাবদ আদায় করা ৩০০ কোটি টাকার বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ –ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। এক সময়ের দাপুটে জঙ্গি নেতা হাদির উপরে গুলি চালানোর দায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর উপরে চাপিয়ে দিয়েছে ইউনূস সরকার। এমনকি গতকাল রবিবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে এ বিষয়ে কড়া ধমকও দিয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের কর্তারা। সূত্রের খবর, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

ভারতীয় দূতকে ডেকে সতর্ক করার ২৪ ঘন্টার মধ্যেই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দিলেন মোল্লা ইউনূসের পোষ্যপুত্র তথা হিযবুত জঙ্গি হাসনাত আবদুল্লাহ। জয়েশের শাখা সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকার বিশ্বাস করে না, এ দেশের সন্তানদের হত্যা করে, তাদের যদি আপনারা (ভারত) আশ্রয় ও ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রমে উসকে দেন, তবে আমরাও সাফ জানিয়ে দিচ্ছি। আপনাদের ওখানকার যারা স্বাধীনতা চায়, তাদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’ বিএনপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘যারা এখনও দিল্লির তাবেদারি করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমরা ‘তৃতীয় স্বাধীনতা’ অর্জন করব।’ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থকদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করে ইউনূসের পোষ্যপুত্র বলেছেন, ‘পাকিস্তানকে যারা ভেঙে স্বাধীন বাংলাদেশ গড়েছেন সেই সব বিশ্বাসঘাতকরা এই দেশে থাকতে পারবেন না। বাংলাদেশে থাকতে হলে পাকিস্তান জিন্দাবাদ বলতে হবে। রাজাকারদের বীর হিসাবে সম্মান দিতে হবে। বাংলাদেশের প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে থাকা সব মুক্তিযুদ্ধ সমর্থকদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে