ছোটদের এশিয়া কাপে ফের তাণ্ডব বৈভবের, মালয়েশিয়ার বিরুদ্ধে ২৫ বলে অর্ধ শতরান

U-19 এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভারত জয়ী হলেও সেদিন বেশি রান তুলতে পারেননি বৈভব। যা হতাশ করছিল ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে একের পর এক ঝড় তুলছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই দেশ-বিদেশ উভয় স্তরেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ব্যাট হাতে তাঁর দুরন্ত পারফরম্যান্স লজ্জা দেয় তাবড় তাবড় খেলোয়াড়দের। তিনি মাঠে নামলেই ভয়ে রীতিমতো কাঁপতে থাকেন প্রতিপক্ষরা। কখনও ৫০ বলে সেঞ্চুরি করছেন বিহারের এই বিস্ময় বালক, আবার কখনও পরপর ছয়-চার মেরে রেকর্ড ভাঙ ছেন সিনিয়রদের। যাই হোক, U-19 এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভারত জয়ী হলেও সেদিন বেশি রান তুলতে পারেননি বৈভব। যা হতাশ করছিল ভক্তদের। তবে আজ ভক্তদের সেই হতাশাকে আনন্দে পরিণত করলেন বৈভব।

মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ব্যাট হাতে মাত্র ২৫ বলে অর্ধশত রানের রেকর্ড ছুঁলেন বিহারের এই কিশোর।মঙ্গলবার, (১৬ ডিসেম্বর) ACC অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ গ্রুপ ম্যাচটি ভারত-মালয়েশিয়া মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। আজ ম্যাচের প্রথম থেকেই সকলের নজর ছিল বৈভব সূর্যবংশীর উপর। অবশেষে ব্যাট হাতে তাণ্ডব দেখালেন বৈভব, ২৫ বলে হাফ সেঞ্চুরি করে থামলেন। আজ বৈভব চার মেরে ইনিংস শুরু করেন। এরপর ছক্কা মেরে তাঁর ইনিংসকে আরও গতিশীল করেন। শেষমেষ ২৫ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে, সেঞ্চুরি করা হল না, তাঁর এই আগ্রাসী মনোভাবের কারণেই ২৬ নম্বর বলে মোহাম্মদ আকরামের হাতে আউট হয়ে যান তিনি।

এদিন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাহাত্রে হতাশ করেছেন, কারণ তিনি মাত্র ১৪ রান করে আউট হন। এবং সহ-অধিনায়ক বিহানও ৭ রান করে প্রথম মহিলা সাজঘরে ফেরেন। এর আগে অধিনায়ক আয়ুষ সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং পাকিস্তানের বিপক্ষেও তেমন রান তুলতে পারেননি। যদিও ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। প্রথম ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানের পরাজিত করে। সেই ম্যাচে বৈভব সূর্যবংশী ৯৫ বলে ১৪টি ছক্কা এবং ৯টি চার মেরে ১৭১ রান করেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৯০ রানের দুর্দান্ত জয় নিশ্চিত করে। আগামী ১৯ ডিসেম্বর সেমিফাইনাল খেলবে ভারত।

ম্যাচের জন্য ভারতের একাদশ হল: আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ পাঙ্গালিয়া, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, উধব মোহন এবং কিষাণ কুমার সিংহ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!