‘ভাইয়া’ ডাকার শাস্তি, কৃষক কন্যার চিকিৎসা বন্ধ করে দিলেন চিকিৎসক, তার পর…

হ্যাঁ, সোমবার (১৫ ডিসেম্বর) উত্তরপ্রদেশের মেরঠে-র একটি হাসপাতালে এমনই একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ‘দাদা’ ডাকার শাস্তি, রোগীর চিকিৎসা বন্ধ করে দিলেন চিকিৎসক। হ্যাঁ, সোমবার (১৫ ডিসেম্বর) উত্তরপ্রদেশের মেরঠে-র একটি হাসপাতালে এমনই একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে। যার ফলে মূহুর্তেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সূত্রের খবর, গতকাল মেরঠে-র একটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে গিয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (BKU) একজন কর্মকর্তার মেয়ে। কিন্তু চিকিৎসা করানোর সময় সে হঠাৎ-ই চিকিৎসককে ‘দাদা’ সম্বোধন করে বসে। যা শুনেই চিকিৎসক তাঁর চিকিৎসা বন্ধ করে দেন। শুনেছেন এমন ঘটনা কখনও? তবে কী কৃষকের মেয়ে হওয়ার কারণে চিকিৎসককে স্যার বলে উচিত ছিল মেয়েটির?

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়ে জেলা সভাপতি অনুরাগ চৌধুরীর নেতৃত্বে হাসপাতালে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিকেইউ কর্মীরা। পরে পরিস্থিতি সামলাতে হয় হাসপাতালের ইনচার্জকে। ঘটনাটি ঘটেছে, প্যারেলাল শর্মা জেলা হাসপাতালে। জানা যায়, দীর্ঘদিন ধরেই মাথাব্যথায় ভুগছিল বিকিউ জেলা সম্পাদক বিট্টু জাঙ্গেথির ৬ বছরের মেয়ে শিবাংশী। সেই কারণে মেয়েকে ওই হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তিনি। অভিযোগ, মেয়েটি যখন চিকিৎসকের সহকারীকে ভাইয়া বলে সম্বোধন করেন, তখন চিকিৎসক ক্ষুব্ধ হয়ে ওঠেন। আর মাঝপথেই বিট্টুর মেয়ের চিকিৎসা থামিয়ে দেন এবং তাঁকে তিরস্কার করেন, অভদ্র আচরণ করেন। এমনকী রাগের বশে প্রেসক্রিপশনটি ছুঁড়ে ফেলে দেন। এরপর বিরোধ তুঙ্গে উঠলে চিকিৎসক হাসপাতালের প্রহরীকে ফোন করেন এবং পুলিশ ডাকার হুমকি দেন।

এরপর হতাশ বিট্টু তাৎক্ষণিক ভাবে জেলা সভাপতি অনুরাগ চৌধুরীকে বিষয়টি জানান। তথ্য পেয়ে তিনি শত শত কর্মী নিয়ে জেলা হাসপাতালে পৌঁছন এবং এসআইসির কাছে অভিযোগ দায়ের করেন। কৃষক কর্মীরা অসন্তুষ্ট হয়ে হাসপাতালেই অবস্থান বিক্ষোভ দেখান। এমন পরিস্থিতিতে শিবংশী (অসুস্থ শিশু) অসুস্থ বোধ করে, যার ফলে আরও হট্টগোল শুরু হয়। ভয়ের চোটে চিকিৎসকের শিবংশীর চিকিৎসা শুরু করেন। হাত জোড় করে ক্ষমা চান SIC। যার পরে পরিস্থিতি শান্ত হয়। অর্থাৎ এখানে স্পষ্ট যে, কৃষকদের মতো নিম্নবিত্ত রা চিকিৎসকদের কখনও দাদা বা ভাই বলে সম্বোধন করতে পারে না। উঁচু পর্যায়ের মানুষদের সবসময় স্যার বলে সম্বোধন করতে হবে। অর্থাৎ এখানেও বর্ণভেদ প্রথা। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি। পরিস্থিতি সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে কৃষকদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং যে কর্মচারী দুর্ব্যবহার করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল