‘যেখান দিয়েই ঢোকো, সামনে পাবে হিন্দুস্তানি ফৌজকে!’ সানির হুঁশিয়ারিতে কাঁপছে দর্শক

দেশাত্মবোধক উচ্ছ্বাস এবং অ্যাকশনে পরিপূর্ণ, টিজারটিতে ছবির সমস্ত কাস্টকে দেখা গিয়েছে। তবে বেশি নজর কেড়েছে সানি দেওলের দুর্ধর্ষ সংলাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! রিলিজ করল বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘বর্ডার 2’-এর টিজার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ছবির প্রথম ঝলক সামনে এসেছে। দেশাত্মবোধক উচ্ছ্বাস এবং অ্যাকশনে পরিপূর্ণ, টিজারটিতে ছবির সমস্ত কাস্টকে দেখা গিয়েছে। তবে বেশি নজর কেড়েছে সানি দেওলের দুর্ধর্ষ সংলাপ। যা প্রতিটি ভারতীয়ের মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে তুলেছে। সানি ছাড়াও, ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান এবং আহান শেট্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি ১৯৯৭ সালের ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ এর সিক্যুয়েল। ছবিতে সানি ছাড়া পুরোনো কোনও কাস্ট নেই ঠিকই, কিন্তু টিজার দেখেই বোঝা যাচ্ছে, বরণ, আহান, দিলজিৎ-রা সবার অভাব পূরণ করবে। বর্ডার-এর সেই গান, সংলাপ, কাহিনী সবটা এখনও জীবিত ভক্তদের মনে। ‘বর্ডার 2’-এর টিজারে জ্বলজ্বল করছেন সানি। টিজারটি শুরু হয়েছে, সদ্য পিতৃহারা সানি দেওলের একটি শক্তিশালী সংলাপ দিয়ে। যিনি শত্রুদের সতর্ক করে বলছেন, “তুমি যেখান থেকেই প্রবেশ করার চেষ্টা করো, তা আকাশ থেকে হোক, স্থল থেকে, সমুদ্র থেকে হোক, তুমি তোমার সামনে একজন ভারতীয় সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখবে। সে তোমার চোখের দিকে তাকিয়ে একটাই কথা বলবে, ‘সাহস থাকলে এগিয়ে এসো, এটাই ভারত।'”

ছবির আরও একটি দৃশ্যে দেখানো হয়েছে, বিস্ফোরণের মাঝে সানি তাঁর সাহসী সৈন্যদের জিজ্ঞাসা করছেন, ‘তোমাদের আওয়াজ কতদূর পর্যন্ত নিয়ে যেতে হবে?’ সৈন্যরা উত্তর দেন, ‘লাহোর পর্যন্ত।’ সব মিলিয়ে টিজারে সানির আগ্রাসন এবং ভারত মাতার প্রতি তাঁর ভালবাসার দিকটি দেখানো হয়েছে। এবার চিনের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা সেনাদের জীবনী তুলে ধরা হবে ছবিতে। তবে ছবির ব্যাকগ্রাউন্ডের শব্দগুলি সানির সংলাপগুলিকে আরও জীবন্ত করে তুলেছে। যা দেখে আবেগে ভেসেছেন ভক্তরা। আবারও সানিকে অভিনয়ে কামব্যাক করতে দেখে ভক্তরা আনন্দিত। তবে টিজারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ছবিটি আগামী বছর প্রজাতন্ত্র দিবস তথা ২৬ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করছেন জেপি দত্ত এবং ভূষণ কুমার, এবং পরিচালনা করছেন অনুরাগ সিংহ।

 

 

ছবিতে আরও অভিনয় করবেন সোনম বাজওয়া, মোনা সিংহ, মেধা রানা, পরমবীর চিমা, গুণীত সান্ধু এবং অঙ্গদ সিং। তবে ছবিটি সুনীল শেট্টির ছেলে আহানের জন্য একটি মাইলফলক হবে। কারণ এখনও পর্যন্ত তাঁর চলচ্চিত্র কেরিয়ার তেমন নাম কামাতে পারেনি। তবে ‘বর্ডার ২’ তাঁর জন্য মাইলফলক হবে। টিজারে আহানকে যুদ্ধের দৃশ্যে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে। বর্ডারের প্রথম অংশ ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। এটি পরিচালনা করেছিলেন জেপি দত্ত। ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল। মেজর কুলদীপ সিংহ চাঁদপুরীর ভূমিকায় সানি তুখোড় অভিনয় করেছিলেন। এবার দেখার বিষয়, ছবিটি গদর ২-এর মতো ঝড় তুলবে কিনা!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?