ফ্রি স্টাইল! বিধানসভার ভিতরেই চুলোচুলিতে জড়ালেন মহিলা জনপ্রতিনিধিরা, দেখুন ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শাসক ও বিরোধী দলের বিধায়ক-সাংসদরা নিজেদের মধ্যে বচসা কিংবা হাতাহাতিতে জড়াচ্ছেন-আকছার দেখা যায় ভারতের বিভিন্ন বিধানসভায়। তবে এবার ভারতের আইনসভার প্রতিচ্ছবি ধরা পড়ল সুদূর লাতিন আমেরিকার মেক্সিকোকেও। সেখানে প্রাদেশিক সভার অধিবেশনে বচসা-হাতাহাতি থেকে চুলোচুলিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের মহিলা আইন প্রণেতারা। বিধানসভার কার্যাবলীর সরাসরি সম্প্রচার চলছিল। ফলে মহিলা জনপ্রতিনিধিদের ওই বেআক্কেলে কাণ্ডের ভিডিও নিমিষেই ক্যামেরাবন্দি হয় এবং সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) মেক্সিকো সিটির বিধানসভা অধিবেশন ছিল। অধিবেশন চলাকালীন আচমকাই বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির এক মহিলা সদস্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে সভার অধ্যক্ষের পোডিয়ামের কাছে চলে যান। তিনি চি‍ৎকার করে অভিযোগ করেন, শাসকদল মেরিনা পার্টি সংখ্যাগরিষ্ঠতার জেরে যা খুশি করে চলেছে। কোনও নিয়ম-নীতির ধার ধারছে না। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন শাসকদলের বেশ কযেকজন মহিলা সদস্য। নিমিষেই পরিস্থিতি বেগতিক রূপ নেয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। পরে তা ধাক্কাধাককিতে গড়ায়।

খানিকবাদেই রণংদেহী মেজাজে একে অন্যের উপরে জাঁপিয়ে পড়েন দুই দলের জনপ্রতিনিধিরা। লাথালাথি তেকে শুরু করে চুলোচুলি কিছুই বাদ যায়নি। ওই ঘটনা দেখে তাজ্জব হয়ে যান সভায় হাজির পুরুষ সদস্যরা। পাছে শ্লীলতাহানির আভিযোগ ওঠে, তাই হাত গুটিয়ে বসেছিলেন। কিন্তু ততক্ষণে লাইভ সম্প্রচারের দৌলতে সারা দেশের মানুষ দেখে ফেলেছে মহিলা জনপ্রতিনিধিদের মধ্যে চুলোচুলিকাণ্ড। দেখে নিন সেই ভিডিও-

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল