ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে, জেনে নিন বাকিরা কে কী পুরস্কার জিতলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যালন ডি’অর জয়ের পর উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। প্রত্যাশিতভাবেই ২০২৫ সালের ‘ফিফা দ্য বেস্ট’ হয়ে বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন এই ফরাসি ফুটবলার।

কাতারের দোহাতে ফিফার গালা নাইটে উসমান দেম্বেলকে ১২ ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সকলের আকর্ষণের কেন্দ্রে ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। চলতি বছরে সবচেয়ে এগিয়ে ছিলেন দেম্বেলে যিনি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন।

২০২৫ সালে ফিফা দ্য বেস্টেও সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। এই নিয়ে টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হলেন তিনি। ফিফা বেস্টেও সেরা মহিলা ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় মহিলা দলের কোচ সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।

বাকি যারা পুরস্কার জিতেছেন

ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন।
সান্তিয়াগো মঁতিয়েল পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন।
বর্ষসেরা মহিলা ফুটবলারদের গোলের জন্য লিজবেথ ওভালে দেওয়ামার্তা অ্যাওয়ার্ড জিতেছেন।
ফিফার দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের হানফ হ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা।

ফিফায় বর্ষসেরা একাদশ (পুরুষ)

গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস

মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো

ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে

বর্ষসেরা একাদশ (মহিলা)

গোলকিপার: হানা হ্যাম্পটন

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে

মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা

ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!