বদলা! ভারতীয় বিমানের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত আকাশপথ বন্ধ করল পাকিস্তান

ভারতীয় বিমানের জন্যে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান। অর্থাৎ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বিমানের জন্যে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান। অর্থাৎ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে জননী হয়েছে, এই নিষেধাজ্ঞা ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক বিমান-সহ সমস্ত ভারতী মালিকানাধীন বিমান সংস্থা ও ভাড়া করা বিমানের ক্ষেত্রে বলবৎ থাকবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়ে ছেন ২৬ জন ভারতীয় পর্যটক। এ হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন। যার প্রতিবাদে অপারেশন সিঁদুরের অধীনে অভিযান চালিয়ে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। এই দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয় ভারত।

এর পরেই পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। যা দেখতে দেখতে ৮ মাস হয়ে গেল। কিন্তু এক্ষুনি ভারতের বিমানের জন্যে আকাশসীমা খুলছে না পাকিস্তান। পহেলগাঁও হামলার প্রতিশোধ তুলতে পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। পাল্টা পাকিস্তানের সশস্ত্র বাহিনীও ভারতে প্রতিশোধমূলক হামলা চালায়। শেষমেষ চারদিন যুদ্ধ চলার পর আমেরিকার মধ্যস্থতায় ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল