ভিক্ষাবৃত্তির দায়ে ৫১ হাজার পাকিস্তানিকে গলাধাক্কা দিয়ে ফেরত পাঠিয়েছে বিভিন্ন দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কাছে লজ্জায় মাথা নিচু হল যুদ্ধবাজ শাহবাজ শরিফ সরকারের। দেশে কাজ না থাকায় ও দুর্ভিক্ষ চলায় বিভিন্ন দেশে ঢুকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন পাকিস্তানিরা। আর অবৈধভাবে ঢুকে ভিক্ষাবৃত্তি করার অপরাধে শুধুমাত্র চলতি বছরেই বিভিন্ন দেশ গলাধাক্কা দিয়ে ৫১ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। না, এ তথ্য শত্রু দেশ ভারতের দেওয়া নয়। কোনও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থারও নয়। এ তথ্য জানিয়েছে শাহবাজ শরিফ সরকারের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ। পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী ও মানবাধিকার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিকে এই আঁতকে ওঠা তথ্য জানিয়েছেন এফআইএ’র মহাপরিচালক রিফফাত মুখতার রাজা। তিনি জানিয়েছেন, ‘ভিক্ষাবৃত্তির দায়ে গলাধাক্কা খাওয়া সিংহভাগ পাকিস্তানিই দেশে ফিরেছেন লাহোর ও করাচি বিমানবন্দর দিয়ে।’

বুধবার (১৭ ডিসেম্বর) আগা রিফাউল্লাহের নেতৃত্বাধীন প্রবাসী পাকিস্তানি ও মানবাধিকার সংক্রান্ত কমিটিকে এফআইএ’র মহাপরিচালক জানিয়েছেন, ‘ভিক্ষাবৃত্তির জন্য অনেক পাকিস্তানি সৌদিতে গিয়ে ওমরাহ পালনের ছল করেন। ওমরাহ পালনের নামে সৌদি আরবে পৌঁছনোর পরে সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এই ধরনের অপচেষ্টার দায়ে তাদেরও আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছর ভিক্ষার দায়ে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে তথাকথিত বন্ধু দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি ফেরত পাঠিয়েছে প্রায় ২৪ হাজার পাকিস্তানিকে। এর পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যেখান থেকে ফেরত পাঠানো হয়েছে প্রায় ৬ হাজার পাকিস্তানিকে। তৃতীয় অবস্থানে রয়েছে আজারবাইজান, যেখানে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২ হাজার ৫০০ জন পাকিস্তানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এফআইএ’র মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ২৪ হাজার পাকিস্তানি পর্যটক ভিসায় কম্বোডিয়া গিয়েছেন। তার মধ্যে ১২ হাজার জন আর দেশে ফেরেননি। একইভাবে, পর্যটক ভিসায় ৪ হাজার পাকিস্তানি মায়ানমার গিয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৫০০ জন ফেরত আসেননি। অর্থা‍ৎ ওই ১৬ হাজার পাকিস্তানি সম্ভবত সেখানে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিয়েছেন।’ ইউরোপের দেশগুলি পাকিস্তানিদের প্রবেশ করতে দেওয়ার বিষয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করছে বলেও দাবি করেছেন এফআইএ’র মহাপরিচালক। তাঁর কথায়, ‘গত বছর প্রায় ৮ হাজার পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছিলেন। এ বছর সেই সংখ্যা কমে ৪ হাজারে নেমে এসেছে।’

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল