নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘুনি: উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তিনি ফোনে যোগাযোগ স্থাপন করেন। কতগুলি ঝুপড়ি পুড়ে গিয়েছে কি পরিমান ক্ষতি হয়েছে এবং এই আগুন লাগার কারণ সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। কতটা জমিতে আগুন ছড়িয়ে পড়েছিল তা মুখ্যমন্ত্রী জানতে চান রাজ্যের দমকল মন্ত্রীর কাছে। এরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দেন।ইকো পার্ক(ECO Park) সংলগ্ন ঘুনির মাঝের পাড়ায়(Majherpara) বুধবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে। ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকায় ২০০ টির বেশি ঝুপড়ি রয়েছে। বাগজোলা খালপাড়ের ঝুপড়িতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা থাকায় দমকল কর্মীদের এলাকায় প্রবেশ করতে অসুবিধা হয়। স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ।

পরপর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। কোন হতাহাতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। দমকলমন্ত্রী সুজিত বসু(Fire Minister Sujit Bose), জানিয়েছেন তিনি খবর পেয়েছেন এই অগ্নিকাণ্ডের। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। কি করে আগুন লাগলো তা আগুন নেবার পরই অনুসন্ধান করে জানা যাবে। তবে এই ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে সব পুড়ে যাওয়ায় বহু ঝুপড়িবাসীকে শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে বলে মনে করা হচ্ছে। আগুন বাড়তে থাকলে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, একাধিক ঝুপড়িতে প্রচুর প্লাস্টিকের দ্রব্য ছিল ।তাই আগুন আরো বেশি ছড়িয়ে পড়েছে। তবে আগুন যাতে আর না ছড়ায় তার জন্য দমকল কর্মীরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি কুড়িটি ইঞ্জিনের ব্যবস্থা করেছেন আগুন নেভানোর জন্য। প্রয়োজন বোধের সমস্ত ইঞ্জিনকে কাজে লাগানো হবে।

দমকল আসতে ওই এলাকায় অসুবিধা সম্মুখীন হয়েছিল সেই বিষয়ে দমকলমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় প্রথমে অসুবিধা হলেও পরে ঘুনির বস্তিতে দমকল ইঞ্জিন পৌঁছানো সম্ভব হয়েছে। তবে প্রায় তিন ঘন্টা কেটে গেল আগুন নেভাতে রীতিমতো হিমসিম খেতে হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে রাজ্যের দমকল মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এলাকার মানুষের অভিযোগ দমকল দেরিতে এসেছে। একশোর বেশী ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। একাধিক গবাদি পশু ঝলসে মারা গিয়েছে। স্থানীয় মসজিদ থেকে মাইকে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সতর্ক করা হয়। ঘটনাস্থলে পৌঁছান বিধান নগর কমিশনারের পুলিশ কমিশনার মুকেশ কুমার ও ইকোপার্ক থানার পুলিশ আধিকারিকরা। যাদের ঝুপড়ি পুড়ে গিয়েছে তাদের স্থানীয় ক্লাব ও স্কুল বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সাময়িকভাবে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের