চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের স্পেল ভাল চললেও দাম কমছে না সবজির, বাজারে চাপে পড়ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিনিধি:‌ শীত বেশ ভালই পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষশেষে আরও জাঁকিয়ে পড়বে শীত। কিন্তু শীত বাড়লেও বাজারে সবজির দাম কমছে না বলে অভিযোগ। বরং ডিসেম্বর মাস শেষ হতে চললেও নিত্যপ্রয়োজনীয় সবজির দর বেশ চড়া। আর তার জেরে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়ছে। বাজারে গিয়ে গৃহকর্তারা মাথায় হাত দিচ্ছেন। সবজি কিনতে ছ্যাঁকা লাগছে। শীতের সকালে বাজারে নতুন ফসল উঠলেও সবজির দাম স্বস্তি দিচ্ছে না। বরং নাভিশ্বাস উঠে যাচ্ছে মধ্যবিত্তদের। বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের দাম নিয়ে দরাদরি দেখা যাচ্ছে শহর থেকে জেলাতেও।

এদিকে এখন বাজারে পেঁয়াজ–টমেটোর মতো অন্যান্য সবজি থেকে শীতকালীন নানা শাকের দাম আকাশছোঁয়া হয়েছে। এখন পেঁয়াজ খুচরো বাজারে কেজি প্রতি ৫০ টাকায় বিকোচ্ছে। টমেটো কেজি প্রতি ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের কাছে এই দাম বেশ বেশি। কাঁচা লঙ্কার দাম ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং নিত্যদিনের বাজারে এখন বাড়তি খরচ হচ্ছে। বিট, আলু, কাঁচকলার মতো সবজিগুলিরও দাম বাড়ছে ব্যাপক হারে। নতুন আলু কেজি প্রতি ৪২ টাকায় কিনতে হচ্ছে মধ্যবিত্ত জনগণকে। আর বিট ৫০ টাকা এবং কাঁচকলা ১৭ টাকায় বিক্রি হচ্ছে। যা নিয়ে অখুশি গৃহকর্তারা।

অন্যদিকে শাকের দামও বেশ চড়া। কলমি শাক, সরষে শাক, পালং শাক চড়া দামে বিক্রি হচ্ছে। লাল শাক কেজি প্রতি ২১ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস হিসাবে। বাঁধাকপি কেজি প্রতি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ক্যাপসিকাম, করলা, লাউয়ের মতো সবজির দামেও ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। ক্যাপসিকাম ৬৬ টাকা, করলা ৬৮ টাকা এবং লাউ ৫১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুলো, শিম, কড়াইশুটি, বেগুন, কুমড়োর দাম বেশ বেড়ে গিয়েছে। কড়াইশুটি তো ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই বাজারদরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতাদের।

এছাড়া বরবটি ৬৪ টাকা, শিম, বিনস ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। যদিও এই দামের জন্য বিক্রেতারা দায় চাপাচ্ছেন পরিবহণ খরচ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আড়তদারদের উপর। তাঁদের দাবি, মাঠে সবজি উঠলেও সেটা ঠিকমতো বাজারে পৌঁছচ্ছে না। তার জেরে জোগান কম থাকছে। আর কৃষকের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বাড়ছে। আবার ডিমের দাম পর্যন্ত ৮ টাকা পিস হিসাবে কিনতে হচ্ছে। সব মিলিয়ে শীতে বাজারে সবজির দাম কমছে না বলেই অভিযোগ ক্রেতাদের। তবে তুলনামূলক কম দাম সবজি মিলছে সুফল বাংলার স্টলে।

Published by:

Share Link:

More Releted News:

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ