প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

এবার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন গায়ক। এতে তিনি মানহানির জন্যে ক্ষমা চাওয়ারও দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুমার শানু, প্রখ্যাত ভারতীয় গায়ক। হিন্দি-বাংলা মিলিয়ে প্রায় কয়েক হাজার গান উপহার দিয়েছেন ভারতীয়দের। তাঁর খ্যাতি শুধু দেশেই আটকে নেই, বিদেশেও প্রসারিত হয়েছে। নব্বই দশকের বলিউডের অন্যতম প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার তিনি। তবে পেশাগত জীবন তাঁর উন্নত হলেও ব্যক্তিগত জীবন বিতর্কে মোড়া। বাস্তবে দুইবার বিয়ে করেছেন কুমার শানু। এবার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার মানহানির মামলা ঠুকলেন গায়ক। এতে তিনি ভাবমূর্তি নষ্ট করার জন্যে ক্ষমা চাওয়ারও দাবি করেছেন। জানা গিয়েছে, কুমার শানু তাঁর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে মুম্বই হাইকোর্টে এই মামলাটি দায়ের করেছেন।

আবেদনে রীতাকে শানু এবং তাঁর পরিবারের বিরুদ্ধে যে কোনও পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শানুর দাবি, দীর্ঘদিন ধরেই রীতা তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একাধিক মানহানিকর পোস্ট করেছেন। যাতে সুনাম নষ্ট হয়েছে শানুর। ২০২৫ সালের সেপ্টেম্বরে রীতার একটি সাক্ষাৎকারের পর এই পদক্ষেপ নিয়েছেন গায়ক। কুমার শানু আবেদনে জানিয়েছেন, রীতার এই সাক্ষাৎকার বিবাহবিচ্ছেদের সময় প্রদত্ত সম্মতির শর্তাবলী লঙ্ঘন করেছে। ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রার পারিবারিক আদালতে শানু এবং রীতার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তখন আদালতের নথিতে বলা হয়েছিল যে, ভবিষ্যতে কেউই কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে পারবেন না।

কিন্তু রীতা এই শর্ত লঙ্ঘন করে কুমার শানু ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানারকম সম্মনাহানিমূলক পোস্ট করেছেন। তাঁকে মানসিক চাপ দিয়েছেন। যা আইনি নথির লঙ্ঘন করা বোঝায়। এদিকে কুমার শানুর তাঁর প্রাক্তন স্ত্রী রীতা অসংখ্য অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, শানুর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের ঘটনা তাঁকে পুরোপুরি হতবাক করে দিয়েছে। গর্ভাবস্থার সময়ে শানু তাঁকে অত্যাচার করতেন। খাবার ও ওষুধ দিতেন না। গর্ভবতী অবস্থাতেই আদালতে হাজির হতে বাধ্য করেছিলেন। বিচ্ছেদের পর শানু তাঁদের ছেলেদের পরিত্যাগ করেছিলেন। শানু বাড়ি ছেড়ে যাওয়ার পর, প্রতিদিন তাঁকে ১০০ টাকা করে পাঠাতেন। মাইক্রোওয়েভ এবং ফ্যান সব নিয়ে বাড়ি ছেড়েছিলেন গায়ক। বাড়িতে দুধ এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এই ভাবে শানু তাঁর আর রীতার তিন সন্তানকে নির্যাতন করেছেন। এবার তাঁর এই সমস্ত কথা ভুল প্রমানিত করতে রীতার বিরুদ্ধে ৩০ লাখের মানহানির মামলা ঠুকলেন কুমার শানু।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান