হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ‘ডিনার’ সারলেন মল্লিকা শেরাওয়াত, কী উপলক্ষ্য?

ইনস্টাগ্রামে মল্লিকা শেরাওয়াত হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রিত হওয়া সম্পূর্ণরূপে অবাস্তব মনে হচ্ছে। কৃতজ্ঞ।'

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সামনেই যিশুখ্রিস্টের জন্মদিন, অর্থাৎ ক্রিসমাস। সেই উপলক্ষে হোয়াইট হাউসে ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী। বিষয়টি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন। আর মাত্র ৬ দিন বাকি ক্রিসমাস উৎসবের। ইতিমধ্যেই খ্রিস্টানদের এই বড় উৎসবে সেজে উঠেছে গোটা বিশ্ব। খ্রিস্টমাস সাজে সেজে উঠেছে হোয়াইট হাউসও। সেখানেও ডিনারে আমন্ত্রণ পেয়েছিলেন ‘মার্ডার’ অভিনেত্রী।

শুক্রবার, ১৯ ডিসেম্বর, সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাস ডিনারের একটি ঝলক শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে ডিনার করা, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী। তিনি এই অভিজ্ঞতাকে ‘সম্পূর্ণরূপে অবাস্তব’ বলে বর্ণনা করেছেন। একজন ভারতীয় অভিনেত্রীকে এমন সম্মান জানানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের একটি বিশেষ মুহূর্ত। ইনস্টাগ্রামে মল্লিকা শেরাওয়াত হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রিত হওয়া সম্পূর্ণরূপে অবাস্তব মনে হচ্ছে। কৃতজ্ঞ।’ জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর হোয়াইট হাউসে ক্রিসমাস রিসেপশন অনুষ্ঠিত হয়েছিল। ছবিতে দেখা গিয়েছে, মল্লিকা শেরাওয়াতকে উৎসবের সাজসজ্জার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। তিনি একটি গোলাপি-ওম্ব্রে স্লিপ ড্রেস পরেছিলেন, সঙ্গে একটি পশমের জ্যাকেটও পরেছিলেন। ঝলমলে আলো এবং সুন্দরভাবে সজ্জিত ক্রিসমাস ট্রি-তে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Mallika Sherawat (@mallikasherawat)

অভিনেত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দর্শকদের ক্রিসমাস এবং নববর্ষের শুভেচ্ছা জানানোরও একটি ভিডিওও শেয়ার করেছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এটি মল্লিকার প্রথম হোয়াইট হাউস আমন্ত্রণ নয়। এর আগে ২০১১ সালে, তিনি ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে যোগ দিয়েছিলেন। তখন তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত একটি চলচ্চিত্র পলিটিক্স অফ লাভে তাঁর ভূমিকার জন্য উপস্থিত ছিলেন। এদিকে পেশাগত ক্ষেত্রে, মল্লিকাকে শেষবার রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরির সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’ তে দেখা গিয়েছিল। বলিউডকে বেশ কয়েকটি ছবিতে সুপারহিট ছবি উপহার দিয়েছেন মল্লিকা। যার মধ্যে আছে, ‘প্যায়ার কে সাইড এফেক্ট’, ওয়েলকাম, আগলি অর পাগলি, হিস, আপ কা সুরুর – দ্য রিয়েল লাভ স্টোরি এবং ডাবল ধামাল।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের