কোলের শিশু এত ফর্সা কেমন করে?‌ প্রশ্ন তুলে মহিলাকে চরম হেনস্তা, তারপর যা যা ঘটল….‌

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। কিন্তু দারিদ্রতা তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই বাজার এলাকায় সন্তানকে কোলে নিয়ে ভিক্ষা করছিলেন মা। কিন্তু তাতেও রেহাই নেই। বরং ওই অসহায় মাকে হেনস্তা পর্যন্ত করা হয় বলে অভিযোগ। বাজার এলাকার অনেকেই তাঁকে শিশু চোর বলে তকমা দিয়ে দেয়। এই কঠিন পরিস্থিতিতে পড়ে সেই স্থান ত্যাগ করতে হয় অসহায় ভিক্ষুক মাকে। এখানেই হেনস্তা শেষ হয়নি, বরং ওই মহিলাকে পুলিশ পর্যন্ত হেনস্তা করে বলে অভিযোগ। যার জন্য নথি দিয়ে ওই মহিলাকে প্রমাণ করতে হয় তিনি শিশু চোর নয়। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন ঘটনা ঘটেছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ ওই মহিলার চার সন্তান। সবার মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য তাঁর নেই। তাঁর স্বামীও দিনমজুর। ফলে রোজগার খুব বেশি নয়। এই পরিস্থিতিতে শীতের মধ্যে আগ্রার সাফারা বাজার এলাকায় খাবার ভিক্ষা করছিলেন। কোলে ছিল শিশু সন্তান। তখন কয়েকজন মানুষ ওই মহিলাকে ঘিরে ধরেন। আর হেনস্তা করতে থাকেন। ওই মহিলার শিশু এত ফর্সা কেমন করে হল?‌ এই প্রশ্ন তুলে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে শিশু চোর বলে তকমা দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। বারবার ওই মহিলা দাবি করেন, শিশুটি তাঁরই। কিন্তু কেউ সে কথা শুনতে চায়নি। এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। আর এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তারপর ঠিক কী ঘটল?‌ মায়ের থেকে শিশুর গায়ের রং বেশি ফর্সা হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় তদন্তে নেমে পড়ে কোটওয়ালি থানার পুলিশ। ওই মহিলাকে ঘিরে ধরে স্থানীয় দোকানদার, বিক্রেতা থেকে সাধারণ মানুষ। এমনকী তারা শিশুর পরিচয়পত্র দেখতে চান দোকানদাররা। এমন পরিস্থিতিতে পড়ে ঘাবড়ে যান ওই মহিলা। একে তো দরিদ্র তার উপর যদি শিশু চোরের তকমা লেগে যায় তাহলে তো জেল অনিবার্য। গতকাল সন্ধ্যে ৬টার ঘটনা এখন গোটা আগ্রায় চর্চিত হচ্ছে। এই ঘটনা সামনে নিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী শুভম সোনি। তিনি গোটা ঘটনাটি দেখেছেন।

আর কী জানা যাচ্ছে?‌ এই বিষয়টি নিয়ে পুলিশের উপর চাপ পর্যন্ত দেওয়া হয়। ওই মহিলা শিশু চুরি করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলা হয় পুলিশকে। তখন পুলিশ ওই শিশুর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই মহিলা এসএন মেডিকেল কলেজের কাছে একটি ঘরে বসবাস করেন। তাঁর স্বামী পেশায় দিনমজুর। তাঁদের চার সন্তান রয়েছে। দারিদ্রতা গোটা পরিবারকে ঘিরে রেখেছে। তারপরও ওই মহিলার কাছে শিশুর জন্ম শংসাপত্র চাওয়া হয়। ওই মহিলা তা পুলিশের হাতে তুলে দিতে তবে নিস্তার পান।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের