বিশেষ সক্ষম শিশুকে প্লাস্টিক পাইপ দিয়ে মার, চোখে দেওয়া হল লঙ্কার গুঁড়ো, দানব শিক্ষকের কীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিশেষ সক্ষম শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানোর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসলে কী চলে, তার আরও এক নিদর্শন সামনে এল। সামান্য অপরাধে এক বিশেষ সক্ষম শিশুকে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারছেন গুণধর শিক্ষক। শুধু তাই নয়, শিশুটি যাতে আরও জোরে কাঁদে, তার জন্য চোখে গুঁজে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো। প্রচণ্ড যন্ত্রণায় যখন আর্ত চি‍ৎকার করছে শিশুটি তখন ওই পাষণ্ড শিক্ষক ও তাঁর অপকর্মের সঙ্গী সহধর্মিনী উল্লাস করছেন। সমাজমাধ্যমে ইতিমধ্যে ওই হাড়হিম ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। শিশুটির অভিভাবকদের নালিশের পরেই পাষণ্ড শিক্ষক, তার স্ত্রী এবং আরও দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের একই রকমের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন নেটা নাগরিককরা।

কর্নাটকের সংবাদমাধ্যম ‘সঞ্জীবনী নিউজ’ এর তরফে ‘এক্স’ হ্যান্ডলে বাগলকোট জেলার নবাগর অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি আবাসিক স্কুলে চলা নির্যাতনের ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় ইন্দুলকর নামে এক শিক্ষক প্লাস্টিকের পাইপ দিয়ে নির্মমভাবে মারছেন ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী ছাত্রকে। পাশে সারি দিয়ে বসে রয়েছে অন্যান্য বিশেষ সক্ষম শিশুরা। মারের চোটে মেঝেতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে ওই শিশুটি। তাতে আরও মজা পেয়ে স্ত্রীকে রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো এনে প্রহৃত শিশুটির চোখেমুখে গুঁজে দেওয়ার নির্দেশ দিচ্ছেন পাষণ্ড শিক্ষক। আর স্বামীর নির্দেশ মেনে অক্ষয়ের স্ত্রী লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে শিশুটির চোখে। ওই হাড়হিম দৃশ্য ক্যামেরা বন্দি করা ব্যক্তিকে হাসতে শোনা যাচ্ছে।

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এক প্রাক্তন কর্মী সমাজমাধ্যমে ওই চরম নির্যাতনের ভিডিওটি আপলোড করেছেন। বিশেষ সক্ষম শিশুদের সঙ্গে আবাসিক স্কুলের শিক্ষকরা কী ধরনের ব্যবহার করেন, তা নিয়ে অভিভাবকদের সচেতন করতেই এমন পদক্ষেপ নিযেছেন তিনি। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। ইতিমধ্যেই নির্যাতিত পড়ুয়ার অভিভাবকরা পুলিশে আভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পাষণ্ড শিক্ষক অক্ষয়, তার স্ত্রী ও দুই স্যাঙাতকে আটক করেছে।

দানব শিক্ষকের ভিডিও দেখুন-

 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক