নজরুলের সমাধির পাশে সমাহিত ‘জঙ্গি’ হাদি, ক্ষুব্ধ বিদ্রোহী কবির পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শায়িত করা হয়েছে ইসলামি জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিদ্রোহী কবির পরিবারের সদস্যরা। আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের সমাধি অক্ষত থাকবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। যিনি সারা জীবন সম্প্রীতির গান গেয়েছেন, জাত আর ধর্মের নামে বিভাজনের বিরুদ্ধে কলম ধরেছেন, তার পাশেই ধর্মের বিষ ছড়ানোর হোতাকে সমাধিস্থ করার পিছনে মুহাম্মদ ইউনূস সরকারের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কলকাতা থেকে নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন। শেষ জীবনটা বাংলাদেশের মাটিতে কাটিয়েছিলেন বিদ্রোহী কবি। ১৯৭৬ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়ার পরে নজরুলকে সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। তাঁর কবরের কাছাকাছি রয়েছে আরও একাধিক বিশিষ্ট জনের সমাধি। কিন্তু ওসমান হাদির মতো এক কট্টরপন্থীকে নজরুলের পাশে সমাধিস্থ করায় ফুঁসছেন তাঁর পরিবারের সদস্যরা। আসানসোলের চুরুলিয়ায় কবির পরিবারের দুই সদস্য সোনালি কাজী ও স্বরূপ কাজী কার্যত এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনও রাখডাক না রেখে স্বরূপ বলেছেন, ‘বিদ্রোহী কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। সেখানে আততায়ীদের গুলিতে নিহত কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিকে কবর দেওয়া হয়, তাঁ বুঝতে পারছি না।’ এক্ প্রতিক্রিয়া আর এক সদস্য সোনালি কাজীর। তাঁর কথায়, ‘ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। কিন্তু ছায়ানট ভাঙচুর করা, রবীন্দ্রনাথের বই পুড়িয়ে দেওয়া বাংলাদেশিদের উগ্রবাদীরা হাদিকে সমাধিস্থ করলেন কবির সমাধির পাশে! এটা হল কেন?  হয়তো আগামিদিনে কবির সমাধিও ওখানে থাকবে না। আমরা ভীষণ মনোকষ্টে রয়েছি। আমরা মর্মাহত।’

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের