‘আমার নাচ দেখতে হলে ২০ লক্ষ টাকা দিতে হবে’, টিভি চ্যানেল কর্তৃপক্ষকে বলেছিলেন মুমতাজ

স্বর্ণালী যুগের বলিউডে সবথেকে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন মুমতাজ। সমসাময়িক নায়িকাদের থেকে তিনিই বেশিই পারিশ্রমিক পেতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বর্ণালী যুগের বলিউডে সবথেকে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন মুমতাজ। সমসাময়িক নায়িকাদের থেকে তিনিই বেশিই পারিশ্রমিক পেতেন। এমনকী কোনও টেলিভিশন শোয়ে গেলে তিনি ১৮-২০ লাখের পারিশ্রমিক দাবি করে থাকেন। যদিও অভিনেত্রীর টেলিভিশন শোয়ে উপস্থিতি কম। সম্প্রতি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৩ সালে তিনি প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রর সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’-এ উপস্থিত হয়েছিলেন। এই বিশেষ পর্বের জন্য তিনি প্রায় ১৮-২০ লক্ষ টাকা নিয়েছিলেন। সমসাময়িকদের তুলনায় তাঁর পারিশ্রমিক বেশি, সেই কারণেই তিনি সাধারণত টেলিভিশন শোয়ে যান না। কিন্তু ইন্ডিয়ান আইডলে কেন গিয়েছিলেন তিনি?

সেই বিষয়ে ‘ঝিল কে উস পার’ অভিনেত্রী জানিয়েছেন, ‘আজও, ইন্ডিয়ান আইডল আমাকে ডাকে। যখন আমি প্রথমবার ধরমজির সঙ্গে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। মঞ্চে তাঁর সঙ্গে নেচেছিলাম। এখনও পর্যন্ত, তাঁরা আমার সঙ্গে একশোরও বেশি বার যোগাযোগ করেছেন। কিন্তু তাঁরা আমাকে ৩-৪ লক্ষ টাকায় নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি তাঁদের জানিয়ে দিয়েছি, ২০ লক্ষের কমে আমি যেতে পারবো না। হ্যাঁ, এটাই আমার দাম।’ তিনি আরও বলেন,’ আমি সবসময়ই এরকম ছিলাম। আমি কেবল একটি শো করেই, তাদের থেকে ১৮-২০ লক্ষ টাকা নিয়েছিলাম। তারা আমাকে প্রথমে বলেছিল, এত টাকা দিতে পারবে না, এবং আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। আমি তাঁদের বলেছিলাম, পয়সা ফেল, তামাশা দেখ। শুধু তাই নয়, কম পারিশ্রমিকের কারণে’ সীতা অর গীতা’ সিনেমাটিও আমি প্রত্যাখ্যান করেছিলাম। ছবিটি শেষ পর্যন্ত হেমা মালিনীর কাছে যায়। তবে শুধু পারিশ্রমিক নয়। এই ছবি না করার আরেকটি কারণ ছিল। রমেশ সিপ্পি সাব তখন একজন বড় প্রযোজক এবং পরিচালক ছিলেন, তাই তিনি ভেবেছিলেন আমি ২ লক্ষ টাকায় ছবিটি করতে রাজি হয়ে যাব। প্রতিটি বড় প্রযোজকের অহংকারের সমস্যা রয়েছে।কিন্তু সৌভাগ্যবশত, আমি ওনার অহংকার সহ্য করিনি। ছবিটি প্রত্যাখ্যান করি। এরপর তিনি হেমাকে দিয়ে ছবিটি করান।’

মুমতাজ ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বলিউডের একজন রাজকীয় অভিনেত্রী ছিলেন। দো রাস্তে, বন্ধন এবং খিলোনার মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু অভিনেত্রী ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ূর মাধবানিকে বিয়ে কর ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টানেন।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?