বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় গর্জে উঠলেন মুসলিম অভিনেত্রী

রবিবার ফালাক তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, "বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে, তাতে তিনি বিরক্ত। খুব বিরক্তিকর ভিডিও আমি দেখেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশী বাংলাদেশে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। মৌলবাদের ভয়াবহ চেহারা আরও ভয়ানক হয়ে হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। যা মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত বৃহস্পতিবার মারা গিয়েছেন হাদি। সেদিন মধ্যরাত থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। ক্ষোভ-রোষে হিন্দুদের উপর হামলা শুরু করেছে মুসলিম জঙ্গিরা। জায়গায় জায়গায় আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু বাড়িঘর। ঢাকায় অবস্থিত বাঙালি রবীন্দ্র চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ময়মনসিংহ জেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করেছে ইসলামি জঙ্গিরা। এই ঘটনায় ভারতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলে দলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আনাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা।

বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বলিউডের টেলিভিশন অভিনেত্রী ফালাক নাজও। রবিবার ফালাক তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, “বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে, তাতে তিনি বিরক্ত। খুব বিরক্তিকর ভিডিও আমি দেখেছি। একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে আমি মুসলিমদের এই ধরনের কর্মকাণ্ডে লজ্জিত। আমি আশা করি, বাংলাদেশে যা ঘটেছে তার দোষীরা শাস্তি পাবে। তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। এমন জঘন্য কাজের অধিকার কারও নেই। বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে তাতে আমার দুঃখ হচ্ছে।” তিনি আরও বলেন, “আমি দুই-তিন দিন আগে বোরখা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম কেন আমি এটি খুলে ফেলব। অনেক হিন্দু ভাই-বোন মনে করেন যে আমি কেবল মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলি এবং আমি হিন্দুদের সমর্থন করি না। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমি হিন্দু-মুসলিম বিভাজন দেখতে চাই না। আমি কেবল যা সঠিক তা দেখি এবং যা সঠিক তা সমর্থন করি। হিন্দুরা যদি ভুল হয়, আমি কথা বলব। যদি মুসলমানরা ভুল হয়, আমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলব। আমি আগেও এটি বলেছি। আমার কাছে, মানবতা প্রথম।”

 

 

View this post on Instagram

 

A post shared by Falaq Naazz (@falaqnaazz)

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাদি মৃত্যুর খবর পাওয়ার পরেই ময়মনসিংহ জেলার বালুকা এলাকায় ২৫ বছর বয়সী একজন পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে ইসলামি জঙ্গিরা। এরপর তার দেহে আগুন পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ