রক্তে ভাসল গান্ধিজির স্মৃতিবিজড়িত নোয়াখালী, সন্ত্রাসীদের গুলিযুদ্ধে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘সোনারবাংলা’ ইসলামি জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এবার দুই দল সন্ত্রাসীর সংঘর্ষে রক্তে ভাসল মহাত্মা গান্ধির স্মৃতিবিজড়িত নোয়াখালীর হাতিয়া। গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও একজন। ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বার বার খবর দেওয়া সত্বেও পুলিশের দেখা মেলেনি।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এলাকার দখলদারি নিয়ে মঙ্গলবার সকাল দশটা নাগাদ সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন জাগলার চরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। বেশ কয়েক ঘন্টা ধরে গুলির লড়াই চলে। মোট পাঁচ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। নিহত সন্ত-রাসী হলেন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের আলাউদ্দিন। বাকি চার জনের পরিচয় জানা যায়নি। দুর্গম এলাকা হওয়ায় বিকেল সাড়ে চারটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ‘জাগলার চরের জমি এখনও সরকারিভাবে কাউকে ইজারা দেওয়া হয়নি। গত ৫ অগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও ওই চরের জমি দখল ও বিক্রির চেষ্টা শুরু করে। একপর্যায়ে উভয়পক্ষ আলাদা আলাদাভাবে জমি বিক্রি করতে গেলে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।’

Auto Draft

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী