‘স্মার্টফোন ব্যবহার করা যাবে না’, রাজস্থানের ১৫ গ্রামের মহিলাদের তালিবানি ফতোয়া পঞ্চায়েতের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: তথ্য-প্রযুক্তির যুগে দেশ যখন ৬জি-র ক্ষেত্রে প্রবেশ করতে চলছে, তখন উল্টোপথে হাঁটছে বিজেপি শাসিত রাজস্থানের ১৫ গ্রামের পঞ্চায়েতের কেষ্ট-বিষ্টুরা। মহিলাদের স্মার্টফোন ছেড়ে মান্ধাতা আমলের কি-প্যাড ফোন ব্যবহার করার তালিবানি ফতোয়া দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বেটিদের পড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার শ্লোগান দিচ্ছেন, তখন উল্টোপথে হেঁটে মেয়েদের অচল যুগে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন রাজস্থানের পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যেই পঞ্চায়েতের ওই তালিবানি ফতোয়া নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

সর্বভারতীয় সংবাদামাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, ‘গত রবিবার (২১ ডিসেম্বর) গাজীপুরে এক প্রকাশ্য সভায় ওই নিদান দেওয়া হয়েছে। ১৪ পট্টি সম্প্রদায়ের সভাপতি সুজনরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জানানো হয়েছে, ভিনমালের অন্তর্গত গাজীপুর, পাওয়ালি, কালদা, মনোজিয়াওয়াস, রাজিকাওয়াস, দাতলাওয়াস, রাজপুরা, কোডি, সিদ্রোদি, আলদি, রোপসি, খানাদেওয়াল, সাবিধর, হাতমি কি ধানী এবং খানপুরের কোনও মেয়েরা ক্যামেরা যুক্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।’

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জনৈক ব্যক্তি উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশে বলছেন, ‘মহিলাদের হাতে ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকবে না। ক্যামেরা যুক্ত ফোন ছাড়া অন্য যে কোনও ফোন রাখতে পারে। ছাত্রীরা পড়াশোনার জন্য ফোন ব্যবহার করে তারা তাদের ডিভাইসগুলি তাদের বাড়ির বাইরে আনতে পারবে না। পড়ুয়া মেয়েরা প্রয়োজনে তাদের বাড়ির ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারে, তবে বাইরে বা সামাজিক অনুষ্ঠানে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না।’এখানেই শেষ নয়। মেয়েদের স্মার্টফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারির পক্ষে সাফাই গাইতে গিয়ে ওই ব্যক্তি বলেছেন, ‘যখন মহিলাদের মোবাইল ফোন থাকে, তখন শিশুরা আরও ঘন ঘন মোবাইল ফোন ব্যবহার করে, যা তাদের দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে।, তাই স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।’ পঞ্চায়েতের এই তালিবানি ফতোয়াকে নারীবিরোধী এবং কর্তৃত্ববাদী বলে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক