অ্যাশেজে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা বোলার আর্চার

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর পর গত জুলাই মাসেই টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা বোলার জফরা আর্চার। তবে পেশির চোটের কারণে তিনি এবার অ্যাশেজে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন। মেলবোর্নে ‘বক্সিং ডে টেস্ট’ ও সিডনি টেস্টে খলতে পারবেন না আর্চার।

৩০ বছর বয়সী এই খেলোয়াড় চার বছর ধরে ফিটনেস জনিত বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করেছেন। আঘাতের রয়েছে পিঠ এবং ডান কনুইয়ের স্ট্রেস ফ্র্যাকচার। তবে চলতি গ্রীষ্মে লর্ডসে ভারতের বিপক্ষে দীর্ঘ প্রতীক্ষিত লাল বলে খেলার পর  দুর্দান্ত পারফর্ম করেছেন। আর্চার তৃতীয় টেস্টে, প্রথম ইনিংসে তিনি ৫৩ রানে ৫ উইকেট নেন এবং ৫১ রান করে চর্চায় উঠে আসেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্ট খেলার পর, তিনি আবারও ব্যর্থ হন।  সিরিজে  ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন আর্চার । ৩ টেস্টে  ৯ উইকেট নিয়েছেন। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি নেন ৫ উইকেট।  কনুই ও পিঠের চোটে বেশ কয়েক বছর মাঠের বাইরে ছিলেন  আর্চার পাঁচ মাস আগে লর্ডসে ভারতের বিপক্ষে টেস্টে ফেরেন। এরপর ৫টি টেস্ট খেলেছেন।

আরও পড়ুন: ৩৬ বলে দুরন্ত সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে ইতিহাস রচনা বৈভব সূর্যবংশীর

বড়দিনের আগের দিন অনুশীলনে দলে যোগ দিয়েছিলেন, কিন্তু অনুশীলনে অংশ নেননি এবং পরে একজন মুখপাত্র নিশ্চিত করেন যে তিনি বাকি খেলা থেকে বাইরে থাকবেন। মেলবোর্নে চতুর্থ টেস্টের জন্য বুধবার ঘোষণা করা ইংল্যান্ড প্রথম একাদশে আর্চারের জায়গায় গাস অ্যাটকিনসনকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান ওলি পোপের জায়গায় জ্যাকব বেথেলকে দলে আনা হয়েছে। যদিও পাঁচ ম্যাচের এই সিরিজে ইতিমধ্যে  ৩–০–তে পিছিয়ে ইংল্যান্ড। বলা যায়  অ্যাশেজ হার একপ্রকার নিশ্চিত ইংল্যান্ডের। আর্চারের ছটকে যাওয়ার পর নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘তিন ম্যাচে আর্চার যে পরিশ্রম করেছে তা অসাধারণ। অস্ট্রেলিয়ায় ও কেমন করবে, সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আর্চার দারুণ চেষ্টা করেছেন।’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা