ঢাকায় পৌঁছেই মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে হাসপাতালে ছুটলেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছর বাদে ‘রাজকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের দয়ায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন ‘হাওয়া ভবন’ খ্যাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিমানবন্দরে পা রাখার পরে সংবর্ধনাস্থলে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণ শেষেই ছুটে গিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। যেখানে গত ২৩ নভেম্বর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন তাঁর মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এদিন বেলা পৌনে ১২টায় তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে উষ্ণ অভ্যর্থনার পর বেলা সাড়ে ১২টায় বুলেট প্রুফ বাসে চড়ে ৩০০ ফিটের পথে রওনা হন। ভিড় ঠেলে তারেকের কনভয় সংবর্ধনাস্থলে পৌঁছয় বিকেল পৌনে চারটে নাগাদ।  সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে বক্তৃতা দিতে উঠে প্রথমেই মার্টিন লুথার কিং’কে স্মরণ করেন খালেদা-পুত্র। বিএনপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘মার্টিন লুথার কিং—নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ এ ড্রিম‘। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান’;  ফর দি পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে বিশেষ পরিকল্পনা নিয়েছেন তা উল্লেখ করে তারেক বলেন, ‘দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য; যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়—প্রিয় ভাই-বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন; প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আ হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।’

এর পরেই রাজধানীর এভারকেয়ার হাসপালের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসপাতালে পৌঁছে খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা চিকি‍ৎসকদের সঙ্গে কথা বলেন। বিএনপি সূত্রে জানা গিয়েছে, মাকে দেখার পরে হাসপাতাল থেকে তারেক যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে