কম্বোডিয়ার গ্রামে মার্কিন যুদ্ধ বিমান দিয়ে পরপর বোমা বর্ষণ থাইল্যান্ডের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা জানিয়েছেন থাই এফ-১৬ যুদ্ধবিমান বান্তেয় মিঞ্চে প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামে ৪০টিরও বেশি বোমা ফেলেছে। পাশাপাশি থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে গ্রামে প্রবেশ করেছে বলেও জানা গিয়েছে।

জেনারেল মালি সোচেতা বলেছেন, সেনাবাহিনী বান্তেয় মিঞ্চে প্রদেশের পোইপেট পৌরসভার একটি সাধারণ আবাসিক এলাকায়ও কামানের গোলা বর্ষণ করেছে। থাই বাহিনী বিমান হামলার পরেও থেমে থাকেনি বরং আহ্রাসন অব্যাহত রেখেছে।
শুক্রবার একটি সীমান্ত চৌকিতে কম্বোডিয়ান এবং থাই কর্মকর্তারা তৃতীয় দিনের আলোচনায় বসেছিলেন। আজ শনিবার উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। এর মধ্যেই চলল হামলা।  তবে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে থাইল্যান্ডের সামরিক বাহিনী শুক্রবার সকালে বান্তে মিয়ানচে প্রদেশের বিতর্কিত সীমান্ত এলাকায় ভারী বোমাবর্ষণ করেছে।

আরও পড়ুনঃ সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনী ২০টি ড্রোন কেনার পরিকল্পনা, পাক–চীন সীমান্তে ব্যবহার হবে

এক বিবৃতিতে বলা হয়েছে, “সকাল ৬:০৮ টা থেকে ৭:১৫ টা পর্যন্ত, থাই সেনাবাহিনী এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে ৪০টি বোমা ফেলে, চোক চে গ্রামে বোমাবর্ষণ তীব্র হয়।” কম্বোডিয়ার বাহিনী সা কাইও প্রদেশের সীমান্তে রাতভর ভারী আক্রমণ চালিয়েছে, যেখানে গোলাবর্ষণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লড়াই নিয়ে দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। দুই দেশই আত্মরক্ষার জন্য দাবি করে একে অপরের বিরুদ্ধে নাগরিকদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। জুলাই মাসে পাঁচ দিনের প্রাণঘাতী সংঘর্ষের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং মালয়েশিয়া যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল। তবে সেই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী ছিল। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট ফেসবুকে বলেছিলেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনেই “কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করার উপায়” নিয়ে আলোচনা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) সীমান্ত এবং সেখানে অবস্থিত মন্দিরের ধ্বংসাবশেষের সংগ্রহ নিয়ে একটি আঞ্চলিক বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের