সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনী ২০টি ড্রোন কেনার পরিকল্পনা, পাক–চীন সীমান্তে ব্যবহার হবে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সীমান্তে কড়া নজরদারি আরও বাড়ানোর জন্য ভারতীয় সেনাবাহিনী ২০টি কৌশলগত দূরবর্তী চালিত ড্রোন কেনার পরিকল্পনা করেছে। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক আবার ভারতীয় সংস্থাগুলির কাছ থেকে তথ্য চেয়েছে বলে খবর। এই ২০টি ড্রোনের মধ্যে ১০টি ড্রোন সমতলের জন্য এবং ১০টি আকাশপথের জন্য থাকবে বলেও জানা গিয়েছে। এই পদক্ষেপে স্পষ্ট যে, সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণরেখা এবং চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা উভয় স্থানে ড্রোন নজরদারি বাড়াতে চায়। কেন এমন ইচ্ছে?‌ সূত্রের খবর, ওপারে সক্রিয় পাক ফৌজ বাড়াচ্ছে সেনা সমাবেশ।

এদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরের বাহিনীর এই তৎপরতা নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন তৈরি হয়েছে। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনী ড্রোনের ব্যবহার অনেকটাই বৃদ্ধি করেছে। অপারেশন সিঁদুরের সময় ড্রোনগুলি রিয়েল–টাইম নজরদারি প্রদান, এলাকার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং হুমকির তথ্য সংগ্রহের ক্ষেত্রে খুবই কার্যকর ছিল। আর দুর্গম ভূখণ্ড এবং বিতর্কিত এলাকায় সেনাবাহিনীর জন্য ড্রোন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কারণ সেখানে বিমান বা হেলিকপ্টার পাঠানো ঝুঁকিপূর্ণ ও কঠিন। সেখানে ড্রোন খুব সহজেই কাজ করতে পারে।

অন্যদিকে সেনাবাহিনীর অফিসাররা জানাচ্ছেন, সাম্প্রতিক অভিযান থেকে শিক্ষা, যুদ্ধ পদ্ধতির পরিবর্তন এবং সীমান্তের ওপার থেকে ড্রোন কার্যকলাপ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনাবাহিনী এখন আর অস্থায়ী কেনার উপর নির্ভর করতে চায় না। বরং একটি শক্তিশালী দেশীয় কৌশলগত ড্রোন বহন করতে চায়। এই কেনার বিষয়টি ডিএপি–২০২০ নিয়মের অধীনে করা হচ্ছে। যেখানে মেক ইন ইন্ডিয়ার উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ভারতীয় সংস্থাগুলির কাছ থেকে এমন ড্রোন চায় যার মধ্যে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম এবং সাপোর্ট সিস্টেম থাকবে।

এছাড়া আরএফআইয়ের লক্ষ্য হল, কোন ভারতীয় সংস্থাগুলি এই কাজটি করতে পারে সেটা এখন চিহ্নিত করা হচ্ছে। এরপর প্রয়োজনীয়তা নির্ধারণ করে কেনার পথ হাঁটা হবে। সেনাবাহিনী এখন ড্রোনকে তাদের ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের একটি মূল অংশ করতে চায়। তার ফলে সীমান্তে গোয়েন্দা তথ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে। পাশাপাশি সেনাদের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে, ভারতীয় সেনাবাহিনী আধুনিক যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেখানে ড্রোন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

স্নাতকদের জন্য দারুণ সুযোগ! চাকরি দিচ্ছে NICL, জেনে নিন যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম