ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া। ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ ফার্নান্দো মার্টিন। ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্তিন। ভ্যালেন্সিয়া বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

ইন্দোনেশিয়া ও স্প্যানিশ কর্তৃপক্ষ শনিবার বলেছে, শুক্রবার দ্বীপের কাছে পাদার আইসল্যান্ড প্রণালীতে প্রবল হাওয়ার মুখে পড়ে  ১১ জনকে নিয়ে ডুবে যায় একটি নৌকা। ৮ জনকে  উদ্ধার করা সম্ভব হলেও কোচ মার্তিন ও তার তিন সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। মার্টিন তাঁর পরিবার নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে ওই নৌকায় ছিলেন। নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে ডুবে যায়। দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তাঁর তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়। মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত ৩ সন্তানের বয়স যথাক্রমে ৯,১০,১২।

এক বিবৃতিতে ভ্যালেন্সিয়া শোকপ্রকাশ করে জানায়, ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর ৩ সন্তানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তাঁর পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ , নারী ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি। গভীর শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদও। স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল খেলা এই প্রাক্তণ ফুটবলের স্ত্রী ও এক মেয়েকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এই ঘটনায় বেঁচে গেছেন আরও চার ক্রু সদস্য ও একজন ট্যুর গাইড। কোচের মেয়ে স্ত্রী ও ক্রু সহ সকলেই এখন সুস্থ রয়েছেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!