সিডনির পর ইকুয়েডর, সমুদ্র সৈকতের পাশে বন্দুকবাজের হামলায় নিহত ৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় সিডনির মুদ্র সৈকতে বন্দুকবাজের হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। এবার একই রকমের ঘটনা ঘটল ইকুয়েডরে সমুদ্র সৈকতের পাশে। বন্দুকবাজের হামলায় ৬ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও রয়েছে বলে খবর। একাধিক বন্দুকবাজ মিলে বরিবার দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে হামলা চালায় বলে জানয়েছে পুলিশ।

জনপ্রিয় তিমি-পর্যবেক্ষণ কেন্দ্র পুয়ের্তো লোপেজে সেই হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। একটি ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ভ্যান এবং দুটি বাইকে করে আসা ব্যক্তিরা পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই সপ্তাহান্তে শহরে এটি তৃতীয় মারাত্মক হামলা, যেখানে মোট নয়জন নিহত হন।

আরও পড়ুন:  কনকনে ঠান্ডায় মা-বাবার লাশের পাশে ৫ বছরের শিশু, জঙ্গলে উদ্ধার দম্পতির দেহ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অপরাধী গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকবাজদের অবস্থান এখনও অজানা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিশ্বের দুটি শীর্ষ কোকেন রপ্তানিকারক দেশ কলম্বিয়া এবং পেরুর মাঝামাঝি অবস্থিত ইকুয়েডর। এই এলাকা কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত এবং মেক্সিকান এবং কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলির দ্বারা সহিংসতা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া কিছু কঠোর নীতি প্রণয়ন করলেও আজ পর্যন্ত সহিংসতা খুব কমই রোধ করা গিয়েছে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু