দাদুর প্রতি পুরনো প্রেম, ‘ইক্কিস’-এর স্ক্রিনিংয়ে অমিতাভের নাতির পোস্টারে চুমু খেলেন রেখা

মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার 'ইক্কিস'-এর পোস্টার চুমু খেলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী রেখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার ‘ইক্কিস’-এর পোস্টার চুমু খেলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী রেখা। যেন অমিতাভের নাতিকে দেখে তিনি তাঁর পুরোনো প্রেমকে আরও একবার ঝালিয়ে নিলেন। নাতির মধ্যেই তরুণ অমিতাভকে খুঁজে পেলেন তিনি। আগামী ১ জানুয়ারী মুক্তি পাচ্ছে, অগস্ত্য নন্দার ‘ইক্কিস’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ের বান্দ্রায় এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল ধর্মেন্দ্রর পরিবার, বর্ষীয়ান অভিনেত্রী রেখা-সহ একাধিক বলিউড তারকাদের। সেখান থেকেই রেখার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার পোস্টারে ভালবাসা বর্ষণ করছেন। তাঁকে চুম্বন করছেন। ‘ইক্কিস’ ছবিতে, অগস্ত্য নন্দা সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ভারতের সর্বকনিষ্ঠ পরমবীর চক্র প্রাপক ছিলেন, যাঁকে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময় ব্যতিক্রমী সাহসিকতার জন্য সম্মানিত করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানের আরও একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর পোস্টারের সামনে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করছেন তিনি। যা নেটজেনদের হৃদয় জয় করে নিয়েছে। তবে অগস্ত্যর ছবিতে তাঁর চুম্বন বেশি নজর কেড়েছে সকলের। কথিত আছে, অমিতাভ ছিলেন রেখার প্রথম এবং শেষ ভালবাসার মানুষ। জয়াকে বিয়ের পরেও রেখার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্কে ছিলেন অমিতাভ। তবে রেখার সঙ্গে সম্পর্কের মাঝপথে অমিতাভ বেঁকে বসেন। তাই তাদের সম্পর্ক পূর্ণতা পায়নি। রেখার ব্যক্তিগত জীবন জটিল। শোনা যায়, তাঁর স্বামী মারা গিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Filmymantra Media (@filmymantramedia)

কিন্তু তবুও তিনি অমিতাভের নামে সিঁথিতে সিঁদুর পরেন। যাই হোক, গতকাল অগস্ত্যকে দেখে হয়তো অমিতাভের ছায়া খুঁজে পান তিনি তাঁর মধ্যে, সেই কারণেই চুমু দিয়ে বসেন। পরে, পাপারাজ্জিদের জন্য পোস্টারের সামনে হাসিমুখে পোজ দেন। ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়ে ববি দেওল এবং সানি দেওলও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এদিন ইক্কিসের প্রিমিয়ারে সলমান খান, তব্বু, ফাতিমা সানা শেখ, লুলিয়া ভান্তুর, মনীশ মালহোত্রা, জেনেলিয়া দেশমুখ, রিতেশ দেশমুখ, রঞ্জিত, সুজান খান, টাইগার শ্রফ, সঞ্জয় খান, আমিশা প্যাটেল, মনীশ পল, জিতেন্দ্র, বিজয় ভার্মা, সোনু সুদ-সহ অনেকেই হাজির হয়ে ছিলেন। জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’-এ অভিনয়ের পর প্রথম থিয়েটারে মুক্তি পাওয়া “ইক্কিস” অগস্ত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এটিই তাঁর প্রথম থিয়েটারে মুক্তি। যদিও দ্য আর্চিস অগস্ত্যের অভিনয় কিছু মহলে সমালোচনার সম্মুখীন হয়েছে, তবুও ইক্কিসে তরুণ অভিনেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছেন। প্রধান চরিত্রে অগস্ত্য ছাড়াও, ইক্কিসে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নী সিমার ভাটিয়া, যিনি এই ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করছেন। 

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের