বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূলের নতুন স্লোগান মমতার মুখে ‘ফাটাফাটি খেলা হবে’

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আগামী বছর বিধানসভা নির্বাচন। ভোটের কথায় মাথায় রেখে তৃণমূলের নতুন স্লোগান শোনা গেল দলনেত্রীর মুখে। খেলা হবে এর বদলে নতুন স্লোগান ‘ফাটাফাটি খেলা হবে'(Fatafati Khela Have)। দলীয় নেতা- কর্মী -সমর্থকদের কাছে তৃণমূল চুক্তি মোর আহবান ‘শক্তিশালী’ হয়ে ঘোরার। বাঁকুড়ার জনসভা থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) অভিযোগ করেন এআই দিয়ে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি’ র আই টি ছেলের একজন নির্বাচন কমিশনে বসে সবটা করছেন। মঙ্গলবার তৃণমূলের বাঁকুড়া বিষ্ণুপুর পূর্ব বর্ধমান এবং দুর্গাপুর সাংগঠনিক জেলার সভা ছিল বড়জোড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণ দিতে গিয়ে অভিযোগ করেন এ আই দিয়ে এসআইআরে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বড় কেলেঙ্কারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কারো নাম প্রকাশে না বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত শনিবার কমিশনের ডিজি আইটি সীমা খন্নাকে নিশানা করেছিলেন।

এসআইআর শুনানি পর্বে আমজনতার চরম হয়রানি হচ্ছে এই অভিযোগে সরব হন মমতা। বয়স্কদের ডেকে এনে তিনতলায় তোলা হচ্ছে কাউকে বাদ দিচ্ছে না নিজেদের বাবা-মাকে যারা সম্মান করতে পারে না তারা বয়স্কদের কি করে সম্মান দেবে ?এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছেন তাদের নামে জেলায় জেলায় শহীদ বেদী গড়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। ঐ শহীদ বেদীর নিচে লেখা থাকবে তাই নির্বাচন কমিশন এবং ভ্যানিশ কুমার কমিশনার। এই ভাবেই দেশের নির্বাচন কমিশনারকে জনসভা থেকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের নাম উচ্চারণ না করে বলেন, আপনি তো নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি করছেন। যেদিন বিজেপি ক্ষমতায় থাকবে না সেদিন কি হবে? দলের নেতা কর্মীদের আপাতত সব ছেড়ে এসআইআর এবং ভোটের কাজে মন দেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী। তিনি বলেন, ‘এখন সব পিকনিক ,উৎসব বন্ধ ।এখন একটাই উৎসব, সেটা গণতন্ত্রকে বাঁচানোর উৎসব। ২০১১ সালে ভোটের আগে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল খেলা হবে এবার ভোটে সেই খেলার নতুন নামকরণ হল ফাটাফাটি খেলা।

নেত্রীর মতে এবারেও ভোটেও খেলা হবে। ফাটাফাটি খেলা হবে। কেউ ভয় পাবেন না ।দলের কর্মীরা আমাদের সম্পদ তাদের বলব শক্তিশালী হয়ে ঘুরুন।’এস আই আর শুনানি পড়বে যে হেনস্তা হচ্ছে তার প্রতিবাদে সকলকে রাস্তায় নামতে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনদের । তাঁর কথায়, আপনারা জাগুন। বিজেপি জনজাগরণকে ভয় পায়। মঙ্গলবার সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Sha) সাংবাদিক বৈঠকের আধঘন্টার ব্যবধানে বড়জোড়ায় সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে মন্তব্য ছিল ভোটের আগে আরো আসবেন তখন নাড়ু খাওয়াবো ।নারকেল নাড়ু, তিলের নাড়ু। বাংলায় অনেক নাড়ু পাওয়া যায়। একদিকে নাড়ু আর অন্যদিকে মা-বোনেদের হাতে থাকবে… মুখ্যমন্ত্রী কি বলে প্রশ্ন করলে জনগণের মধ্যে থেকে উত্তর ভেসে আসে ‘ঝাড়ু’।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার