বর্ষবরণের আগে পার্ক স্ট্রিটে রক্তারক্তি! সম্পত্তি নিয়ে বচসার জেরে দাদাকে খুনের দায়ে গ্রেফতার ভাই

বর্ষবরণের আগেই খোদ কলকাতার উপকন্ঠে রক্তারক্তি কাণ্ড! পার্ক স্ট্রিটে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম, নীরজ জয়সওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের আগেই খোদ কলকাতার উপকন্ঠে রক্তারক্তি কাণ্ড! পার্ক স্ট্রিটে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম, নীরজ জয়সওয়াল। অভিযোগ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই ৫৫ বছর বয়সী নীরজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন তাঁর ভাই ধীরজ জয়সওয়াল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বুধবার রাত পেরোলেই ২০২৬, নতুন বছর শুরু। ২০২৫ সালকে চিরতরে বিদায় জানাবে গোটা বিশ্ব। কলকাতা জুড়ে বর্ষবরণের প্রস্তুতি চলছে, তার মধ্যেই শহরে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত হয়েছিল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার মধ্যে। জয়সওয়ালরা তিন ভাই। ছোট ভাই অসুস্থ। তিনি ধীরজের সঙ্গে পার্ক স্ট্রিটের বাড়িতেই থাকতেন। বড় ভাই নীরজ থাকতেন চালতাবাগান এলাকায়। পুলিশের অনুমান, অসুস্থ ভাইকে দেখতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়েছিলেন নীরজ। কিন্তু অভিযুক্ত ভাইয়ের সন্দেহ হয়, হয়তো তাঁদের দাদা সম্পত্তির ভাগাভাগি করতে কথাবার্তা বলতে এসেছেন।

এরপরেই ধীরজের সঙ্গে নীরজের তর্কাতর্কি শুরু হয়। দুই ভাই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুজনের মধ্যে হাতাহাতি হয়। এবং ধাক্কাধাক্কিতে পড়ে যান নীরজ। তখনই ইটের উপর ধীরজের মাথা পড়ে যায়। এবং তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এরপর মৃত নীরজের ছেলে তাঁর কাকার বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তাঁর অভিযোগের ভিত্তি ধীরজকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁকে গ্রেফতার করেন। বুধবার ধীরজের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনাস্থলে পরীক্ষা করছেন ফরেন্সিক দল। এই ঘটনা মাস কয়েক আগে হয়ে যাওয়া ট্যাংরার ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। যেখানে একই বাড়িতে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ