দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লিতে ফের প্রশ্নের মুখে মহিলা ও শিশুদের নিরাপত্তা। এবার পার্কের মধ্যেই নৃশংস যৌন নির্যাতনের শিকার হল ৯ বছরের  নাবালিকা। পার্কের নির্জন জায়গায় জোর করে টেনে নিয়ে গিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে শিশুটিকে।  

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির একটি পার্কে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে পার্কের একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায় এবং তার উপর নৃশংস ভাবে যৌন নির্যাতন চালায়। সেই সময় শিশুটির চিৎকার শুনতে পান স্থানীয় কয়েকজন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে তার আগে স্থানীয়রা অভিযুক্তকে মারধরও করেন বলে জানা গিয়েছে।  এই ঘটনায় উত্তর-পশ্চিম দিল্লি জেলা পুলিশ পকসো (POCSO) আইনের সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে।    

আরও পড়ুন: গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এর আগেও একই ধরনের একটি ঘটনায় জড়িত ছিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছিল সে। আগের পকসো মামলায় তার যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পার্কের মধ্যে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পরপর এমন ঘটনায় দিল্লির পার্ক ও জনবহুল এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন।  

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!