২০২৫ সালে ভারত-সহ বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ১২৮ জন সাংবাদিক

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (IFJ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছেন যে, ২০২৫ জুড়ে প্রায় ১২৮ জন সাংবাদিক বিভিন্ন কারণে মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাল-খারাপ মিশিয়ে কেটেছে ২০২৫। তবে ২০২৫ – এ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্ব সাংবাদিক মহল। কেননা সদ্য বিদায়ী বছরজুড়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্যে ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (IFJ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছেন যে, ২০২৫ জুড়ে প্রায় ১২৮ জন সাংবাদিক বিভিন্ন কারণে মারা গিয়েছেন। বিশেষত, গাজা-ইজরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেশিরভাগ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী ২০২৬) বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। তবে সাংবাদিক মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় বেশি। আইএফজে জানিয়েছে, ২০২৫ সালে গাজায় ইজরায়েলের যুদ্ধে শুধু ফিলিস্তিন ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দী করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। এছাড়া সাংবাদিকদের ওপর অত্যাচারের কারণে শীর্ষস্থানে রয়েছে চিন। চিনের বিভিন্ন কারাগারে এই মূহুর্তে ১৪৩ জন সাংবাদিক বন্দী রয়েছেন।

এছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারতেও সাংবাদিক মৃত্যু হয়েছে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন IFJ-এর জেনারেল সেক্রেটারি। চিন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। তবে আইএফজের তালিকায় ৯ জন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যুর তথ্যও রয়েছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে