বর্ষবরণের দিনেই সুইৎজারল্যান্ডের রিসর্টে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জনের মৃত্যু

বর্ষবরণের রাতে একাধিক বিস্ফোরণে কাঁপল সুইৎজারল্যান্ডের সুইস আলপাইন স্কি রিসোর্ট। ক্র্যানস মন্টানায় অবস্থিত এই রিসোর্টে একাধিক বিস্ফোর ণের খবর পাওয়া গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষবরণের রাতে একাধিক বিস্ফোরণে কাঁপল সুইৎজারল্যান্ডের সুইস আলপাইন স্কি রিসোর্ট। ক্র্যানস মন্টানায় অবস্থিত এই রিসোর্টে একাধিক বিস্ফোর ণের খবর পাওয়া গিয়েছে। গতকাল যখন গোটা বিশ্ব ২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালকে বরণ করে নিচ্ছিল, ঠিক তখনই সুইৎজার ল্যান্ডের ওই জনপ্রিয় রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে সঠিক মৃতের সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ জানিয়েছে, নববর্ষ উদযাপনের সময় বিলাস বহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানার একটি বারে এই বিস্ফোরণটি ঘটে। তখন স্থানীয় সময় ১:৩০ মিনিট ছিল। বিস্ফোরণের সময়ে সেখানে ১০০ জন লোক গিজগিজ করায় প্রাণহানির ঘটনাটি ঘটে। যদিও সেখানে ৪০০ জন লোকের ধারণ ক্ষমতা ছিল।

তবে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে তল্লাশি চলছে। ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁর আরও মৃতের সংখ্যা ছাড়াতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিস্ফোরণস্থল এবং আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে।

পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই রিসোর্টটি। নতুন বছরের উদযাপনের জন্যে এখানে অতিথিরা হয়েছিলেন। ক্র্যানস মন্টানা হল সুইস আল্পসে অবস্থিত একটি বিলাসবহুল স্কি রিসোর্ট। যা সুইস রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘন্টা দূরে অবস্থিত। এখানে প্রতিবছর বহু পর্যটক সমাগম হয়। বিশেষ করে শীত ও নববর্ষের মরসুমে এখানে ভিড় বাড়ে। বর্তমানে ঘটনাস্থল থেকে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করছে। বারে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা বাদ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে যে, একটি বারে আগুন জ্বলছে যেখানে নববর্ষের আগের দিন উদযাপন চলছিল।তবে এগুলো সেই বারের কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে