Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘‌অপশক্তির কাছে মাথানত নয়’‌, নতুন বছরের শুরুতেই নেতা–কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। তার মধ্যে চলছে এসআইআর। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মানুষের হেনস্তা থেকে শুরু করে আতঙ্ক তৈরি হয়েছে বঙ্গে। এই আবহে নেতা–কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে চলতে হবে, কেমন করে চলতে হবে তা আজ, বৃহস্পতিবার জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার যে আরও বেশি লড়াই করতে হবে সেই বার্তাও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকে–চমকে যে কোনও লাভ হবে না সেটা বারবার নানা সভা–সমাবেশ থেকে বলেছেন। এবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা–কর্মীদের শুভেচ্ছা জানিয়ে লড়াকু বার্তা দিলেন তৃণমূলনেত্রী।

এদিকে আজ, বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল পোস্টের শুরুতেই দলের প্রত্যেকটি নেতা–কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী। পুরনো দিনের কিছু কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌মা–মাটি–মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রত্যেকটি কর্মী–সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান–শ্রদ্ধা জানাই।’‌

অন্যদিকে বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরের চারটি সাংগঠনিক জেলা থেকে ২০টি আসন জেতার লক্ষ্যমাত্রা দিয়েছেন বঙ্গ–বিজেপির নেতাদের। আবার দুই–তৃতীয়াংশ আসন লাভের কথাও বলেছেন। এমনকী এপ্রিল মাসে বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠিত হবে এমন হুঙ্কারও ছেড়ে গিয়েছেন। ঠিক তার পরই রক্তচক্ষু উপেক্ষা করেই সংগ্রাম আজীবন চলবে বলেই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দেন, ‘‌আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনওরকম অপশক্তির কাছে মাথানত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।’‌

এছাড়া ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গড়ে ওঠে তৃণমূল কংগ্রেস। তারপর চলে আপসহীন লড়াই। একের পর এক আক্রমণ নেমে আসে তাঁর উপর। একজন সাংসদ ছিলেন দলে। আর সেটা তিনি নিজেই। সেখান থেকে দলকে পৌঁছে দেন বাংলার মসনদে। উপড়ে ফেলেন বামফ্রন্ট সরকারকে। আর এই দীর্ঘ লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস আজ মহীরুহ। রাজ্যের বাইরে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, অসম, কেরল এবং গোয়াতেও বিরোধী দল হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমল কংগ্রেস। আর রাজ্যে বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তাই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই দলীয় নেতা–কর্মীদের আরও উজ্জীবিত করলেন জননেত্রী।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: পাঁচ যুদ্ধ ক্ষেত্র, রাত পোহালেই শুরু হবে গণনা, অপেক্ষায় দেশ থেকে রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত