হাদি হত্যার বিচারের জন্য ইউনূস সরকারকে চরম সময়সীমা বেঁধে দিল ইনকিলাব মঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইসলামি জঙ্গি শরিফ ওসমান হাদির বিচারের জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে সময়সীমা বেঁধে দিল পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চ। আগামী ২২ কর্মদিবসের মধ্যে হাদির হত্যার বিচার সম্পূর্ণ না হলে তদারকি সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। ওই হুমকির পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ ভন্ডুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগের ধর্না মঞ্চ থেকে ইউনূস সরকারকে চরম সময়সীমা বেঁধে দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, ‘সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা গত ২৫ ডিসেম্বর ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম; আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই এগোচ্ছি। এর মধ্যে যদি তদারকি সরকার এই খুনের বিচারকাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব।’ তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারির মধ্যে শুধু যারা হাদিকে খুন করেছেন, তারা নন, এই খুনের পিছনে  যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে।’

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর বাংলা মোটরের কাছে ভোট প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। গত ১৮ ডিসেম্বর সেখানেই মারা যান তিনি। ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনও অধরা থেকে গিয়েছেন। যদিও মাসুদকে সহযোগিতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হাদির হত্যার পরেই দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে ইসলামি জঙ্গিরা। এমনকি শাহবাগের ধর্নামঞ্চ থেকে ‘কাশ্মীরের আজাদি’ নিয়েও শ্লোগান দেওয়া হয়েছে।

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি এফএসএসএআইয়ের

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা