‘‌গভীর উদ্বেগের বিষয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’‌, ভেনেজুয়েলার ঘটনায় বিবৃতি ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আমেরিকার ডেল্টা বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। ঠিক তার একদিন পর ভারত আজ বলেছে যে, ভেনেজুয়েলার ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় এবং তারা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। এখানে ভারত কৌশলগত পদক্ষেপ অবলম্বন করেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধুর সম্পর্ক নরেন্দ্র মোদির। আবার নানা সময় ভেনেজুয়েলা থেকে তেলও কিনেছে ভারত। তাই ধরি মাছ না ছঁুই পানি নীতি অবলম্বন করা হল। আর্থাৎ দুই দেশকেই চটাতে চাইল না ভারত। আবার মধ্যপন্থা অবলম্বন করে নিজেদের অবস্থানও জানিয়ে দিল।

এদিকে আজ, রবিবার ভেনেজুয়ালার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌ভেনেজুয়েলার জনগণের মঙ্গল এবং নিরাপত্তার প্রতি ভারত তার সমর্থন আবার জানাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাই। যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।’‌ এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা পেল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পেত্রোকে সতর্ক করে বলেন, ‘‌সাবধান থাকুন’‌। এই মন্তব্য আসে এমন সময়ে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক বক্তব্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আমেরিকার আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে চলেছেন। এখন তাঁরা একটি জাহাজে রয়েছেন, যা শেষ পর্যন্ত নিউইয়র্কে পৌঁছবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, বিচার হবে নিউইয়র্কে নাকি ফ্লোরিডার মায়ামিতে। তবে আজ নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘‌আমরা ভেনেজুয়েলার মানুষকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলব।’‌ যদিও এই ঘটনা নিয়ে ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‌এই ধরনের মন্তব্য সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত।’‌ আর এবার ভেনেজুয়েলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।

এছাড়া যে বিবৃতি প্রকাশ করেছে বিদেশমন্ত্রক তাতে ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের উদ্দেশে বার্তাও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ভারতীয় সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’‌ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যের একাধিক উদ্দেশ্য থাকতে পারে। একদিকে এটি তাঁর কড়া ‘ল অ্যান্ড অর্ডার’ অবস্থানকে তুলে ধরে। অপরদিকে লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠার বার্তাও দেয়। তার মধ্যেই কূটনৈতিক পথে এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত বলে বার্তা দিল ভারত।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে