ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ভবনের কাছে ড্রোন হামলা, মার্কিন যোগ না থাকার দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ কয়েকমাস ধরে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার সংঘাত চলছেই। প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারির পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এবার ভেনেজুয়েলার কারাকাসে প্রেসিডেন্ট ভবনের কাছে ড্রোন হামলার অভিযোগ। পাশাপাশি গোলাগুলি চলেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কারাকাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে মাদুরোকে গ্রেফতার করায় দেশটির পরিস্থিতি উদ্বেগের মধ্যে রয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাতে কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রেসিডেন্ট ভবনের কাছে গুলি চালানো হয়। তবে এই ঘটনায় মার্কিন কোনও যোগ নেই বলে জানা গিয়েছে। প্রেসিডেন্ট ববনের ওপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখা গিয়েছে। নিরাপত্তাবাহিনী পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হাতাহতের কোনো খবর মেলেনি। প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলেছে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহিও বাসভবনে চলেছে গুলি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মার্কিন গোয়েন্দারা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সূত্রে জানা গিয়েছে, হামলার কারণে বাড়ির একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে গুলির দাগ রয়েছে স্পষ্ট ভাবে।   এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১ জনকে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভেনিজুয়েলার সঙ্গে আমেরিকার সংঘাতের আবহে জেডি ভ্যান্সের বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে চর্চা।  হামলার সময়ে জেডি ভ্যান্স বা তাঁর পরিবারের সদস্যরা কেউ বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন না।  কিছু মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলাকারী বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে