ভারতীয় বায়ুসেনার সঙ্গে টক্কর দিতে পাকিস্তান থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমানবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাবে রয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। এবার ভারতের বায়ুসেনার সঙ্গে আকাশযুদ্ধে টক্কর দিতে পাকিস্তান থেকে JF-17 Thunder  যুদ্ধবিমান কিনতে চলেছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)   ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ওই বৈঠকেই ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তখনই বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান জানান, পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জবাবে পাকিস্তানি বায়ুসেনা প্রধান আশ্বাস দেন, প্রয়োজনে বাংলাদেশকে বাকিতে ওই যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ভারতকে এক নম্বর দুশমন হিসাবে চিহ্নিত করে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে পাক সেনার সঙ্গে সখ্যতা বাড়িয়ে চলেছে বাংলাদেশ সেনার তিন বাহিনী। গত রবিবারই (৪ জানুয়ারি) ছয় দিনের সফরে পাকিস্তানে পৌঁছন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার ইসলামাবাদে পাক বায়ুসেনা প্রধানের সঙ্গে বিশেষ বৈঠক বসেন। বৈঠকে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞতার প্রশংসা করেন এবং অপারেশনাল সাহায্য চান। পাশাপাশি পুরোনো যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, আকাশসীমা নজরদারি জোরদার এবং এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণেও সহায়তা চান।

জবাবে পাক বায়ুসেনা প্রধান জানান, ‘বাংলাদেশ বিমানবাহিনীকে বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিতে আগ্রহী তাঁরা। সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে, যার সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও থাকবে।’

জেএফ-১৭ থান্ডার: কী এই যুদ্ধবিমান

। জেএফ-১৭ থান্ডার একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান, যা দিন-রাত ও সব ধরনের আবহাওয়ায় অভিযান চালাতে সক্ষম। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) ও চিনের চেঙডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধের সময়ে ব্যবহার করেছিল পাক বায়ুসেনা। একটি মাল্টি-রোল ফাইটার জেট। আকাশযুদ্ধ (ডগফাইট), ভূমিতে আঘাত হানা, শত্রু ঘাঁটির ওপর নজরদারি এবং নির্ভুল হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানটি টেকঅফের সময় সর্বোচ্চ ১২ হাজার ৭০০ কেজি ওজন বহন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২ হাজার ২০৫ কিলোমিটার।

 

 

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি এফএসএসএআইয়ের

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা