বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

মঙ্গলবার (৬ জানুয়ারী) অভিনেত্রী তাঁর জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের জন্য ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি জানতে উদগ্রীব ভক্তমহল। আর তা যদি হয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, তাহলে তো কথাই নেই। তবে নেই নেই করে ৩৮ বছর পেরিয়েছেন শ্রদ্ধা কাপুর, কিন্তু বিয়ে কবে করবেন তিনি? সেটা নিয়েই ভক্তদের চিন্তার শেষ নেই। এদিকে তাঁর জুনিয়রদের বিয়ে হয়ে গিয়েছে, সন্তানের মাও হয়ে গিয়েছেন। তাহলে শ্রদ্ধা কবে গাঁটছড়া বাঁধছেন? অভিনেত্রী হিসেবে তাঁর জবাব নেই। হবে নাই বা কেন, অভিনয় যে তাঁর রক্তে রয়েছে। বাবা শক্তি কাপুর, মাসি পদ্মিনী কলাপুরী, তারকা বংশের মেয়ে তিনি। কিন্তু এবার তো সংসার করতে হবে! অভিনেত্রীকে বিয়ের পিঁড়িতে দেখার জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। তবে শ্রদ্ধা তাঁর ব্যক্তিগত জীবনের তেমন তথ্য লাইমলাইটে আনেন না।

 

 

View this post on Instagram

 

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor)

কেরিয়ারের শুরুতে একাধিক অভিনেতার সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল ঠিকই, কিন্তু কোনও গুজবকে তিনি পাত্তা দেননি। এখন গুজব, চিত্রনাট্যকার তথা লেখক রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা, কিন্তু এই গুঞ্জনেও তিনি সাড়া দেননি। অথচ রাহুল মোদির সঙ্গে নানা ইভেন্টে যেতে দেখা যায় তাঁকে। শ্রদ্ধার মোবাইল ওয়ালপেপারেও দুজনের ছবি দৃশ্যমান। গভীর রাতে গুজব প্রেমিকের সঙ্গে বড়া পাও খেতে যাওয়ার আভাসও দিয়েছেন তিনি। তাহলে সত্যিই কী প্রেম করছেন? তাহলে বিয়ে কবে করবেন? সবাই জানতে চায়। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা। মঙ্গলবার (৬ জানুয়ারী) অভিনেত্রী তাঁর জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের জন্য ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

তা দেখেই কৌতুহলী একজন একজন ভক্ত অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন যে, তিনি কবে বিয়ে করছেন? না এই প্রশ্ন উপেক্ষা করেননি শক্তি-কন্যা। উত্তরে ‘স্ত্রী 2′ অভিনেত্রী বলেন, “করব করব বিয়ে, খুব তাড়াতাড়ি।’ বর্তমানে শ্রদ্ধার কাছে কয়েকটি আকর্ষণীয় প্রকল্প রয়েছে। তাঁকে আগামী তে’ ইঠা’তে দেখা যাবে, যা মারাঠি তামাশা এবং লাভনি শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিক। বর্তমানে ছবিটির শুটিং চলছে। এই বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, শ্রদ্ধা মার্চের মধ্যে ইঠার কাজ শেষ করবেন। এপ্রিলে তাঁর আগামী ও বহু প্রতীক্ষিত ছবি ‘নাগিন’-এর শুটিং শুরু করবেন। এই ছবিতে শ্রদ্ধার সঙ্গে কারা অভিনয় করবেন, সেই কাস্টগুলিও ঠিকঠাক হয়ে গিয়েছে। এপ্রিলের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। শ্রদ্ধাকে শেষবার ‘স্ত্রী ২’-তে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। অভিনেত্রীর ভক্তরা তাঁকে আবারও বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক