‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে ফের সেরার আসনে ‘পরশুরাম’, টিআরপির সেরা পাঁচ আর কারা?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, ও মোর দরদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েকের মধ্যে সিরিয়ালের প্রথম সারির চ্যানেল গুলিতে একাধিক মেগা শুরু হয়েছে, তবে বেশিরভাগ সিরিয়াল শেষ হয়েছে। বর্তমানে নতুন ধারাবাহিকের রমরমা চ্যানেলগুলিতে। আর তার ফলেই টিআরপি তে কমছে একটি পুরোনো ধারাবাহিকের কদর। আজ বৃহস্পতিবার, টিআরপির আসার দিন। তবে এ সপ্তাহের TRP তে ব্যাপক রদবদল হয়েছে। গত সপ্তাহে পরশুরামকে পেছনে ফেলে টপার হয়েছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তবে তাঁকে কুপোকাত করে আবারও আগের আসনে ফিরে এল পরশুরাম। কয়েক মাস ধরে শুরু হওয়া নতুনদের মধ্যে শুরু থেকেই রাজ করছে পরশুরাম, পরিণীতা, মিলন হবে কতদিনে, লক্ষ্মী ঝাঁপি-এর মতো ধারাবাহিকগুলি। এছাড়াও শুরু থেকেই টিআরপিতে ছক্কা হাঁকাচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। গত সপ্তাহে টপার হয়েছিল।কিন্তু বছরের প্রথম সপ্তাহেই টপার পরশুরাম। যার ফলে দীর্ঘদিন ধরে ফর্মে রয়েছে স্টার জলসা। এবার দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচে কারা নাম লেখাল……

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, ও মোর দরদিয়া, চতুর্থস্থানে রয়েছে, তারে তারে ধরি ধরি মনে করি, পঞ্চমে রয়েছে লক্ষ্মী ঝাঁপি। কাহিনীতে একাধিক চমক এনেও এবারেও প্রথম পাঁচে জায়গা পেল না চিরসখা।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৭.৩ (স্টার জলসা) 

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ, বিদ্যা ব্যানার্জি ৭.২ (স্টার জলসা)

তৃতীয়: পরিণীতা, ও মোর দরদিয়া ৭.১ (স্টার জলসা)

চতুর্থ: তারে ধরি ধরি মনে করি ৬.৮

পঞ্চম: লক্ষ্মী ঝাঁপি ৬.৪

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি ৬.০

সপ্তম: কম্পাস ৫.৯

অষ্টম: চিরসখা, জোয়ার ভাঁটা ৫.৮

নবম: তুই আমার হিরো ৫.১

দশম: কুসুম ৪.৯

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের