লড়েছিলেন দেশের সুরক্ষায়! SIR শুনানিতে হাজির কার্গিল যুদ্ধের সেনাকর্মী অনুপম সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় জওয়ানদের কাছে বাড়ি পরিবারের থেকেও আগে দেশমাতা। দেশের সুরক্ষার জন্য প্রাণ দিতে দুবার ভাবেন না। তেমনই একজন ভারতীয় সৈনিক যিনি দেশেকে বাঁচাতে ১৯৯৯ সালে লড়েছিলেন কার্গিল যুদ্ধে। সেই তিনিই ডাক পেয়েছেন এসআইআর হিয়ারিংয়ে। প্রাক্তন সেনাকর্মী অনুপম সিংহের (৪৮) ডাকা হয়েছে বলেই খবর। সেই তলবে বুধবার মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে হাজিরা দেন প্রাক্তন সেনাকর্মী।

 জানা গিয়েছে, প্রাক্তন সেনা  জওয়ান বর্তমানে  মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকার বাসিন্দা। চন্দ্রকোনা ২ ব্লকের কেঁচকাপুর গ্রামে তাঁর আদি বাড়ি । ভারতীয় সেনাবাহিনী থেকে ২০১৭ সালে  অবসর নেন তিনি।  তারপর ২০২০ সালে মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের (পঞ্চায়েত) CA পদে যোগ দেন অনুপম।  দেশের হয়ে লড়াই করা সত্বেও তাঁর নাম নেই ২০০২ সালের ভোটার  তালিকায়।  তাঁকেই হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। যে মানুষ দেশের হয়ে লড়াই করেছেন তাঁর নাম কীভাবে বাদ যেতে পারে তা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন।

আরও পড়ুন:  মমতা সব নিয়ে গেছেন ‘কান্নাকাটি’ শুরু করেছেন ইডি

প্রাক্তন সেনাকর্তা অনুপম জানিয়েছেন প্রায় ৪২ বছর আগে তাঁর বাবা মারা গিয়েছেন। তাঁর মায়েরও ২০০২ সালের তালিকায় নাম নেই। প্রাক্তন সেনাকর্তা জানান সেই সময়ে তিনি তিনি কার্গিলে কর্মরত ছিলেন। তাই সেই সময়ে অনুপম বা বা তাঁর পরিবারের নাম তোলা সম্ভব হয়নি। হিয়ারিং প্রসঙ্গে তিনি বলেন, ২০০২ সালের শুনানির সময়ে তিনি দেশের সেবায় নিয়োজিত ছিলেন তাই সেই কারণেই ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হয়নি। অবসরের পরে মেদিনীপুরে ফিরে নাম তুলেছি। এর পরেই তিনি বলেন, ‘বুধবার SIR-এর শুনানি। প্রয়োজনীয় যাবতীয় প্রমাণপত্র নিয়ে এসেছি। সেনাকর্মী হিসেবে কাজ করার প্রমানপত্রও নিয়ে এসেছি।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট